নতুন রেট সিডিউল ছাড়া দরপত্রে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঠিকাদারদের

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নতুন রেট সিডিউল কার্যকর না হওয়া পর্যন্ত মেরামত (মেইনটেন্যান্স) কাজের দরপত্র আহ্বান বন্ধ রাখা এবং লটারি শেষে অনির্বাচিত ঠিকাদারদের পে-অর্ডার দ্রুত ফেরতের দাবিতে আবেদন করেছেন এলজিইডির তালিকাভুক্ত ঠিকাদাররা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের মাধ্যমে পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে এ আবেদন জমা দেওয়া হয়।

আবেদনে ঠিকাদাররা জানান, বর্তমান বাজারদরের সঙ্গে পুরোনো রেট সিডিউলের সামঞ্জস্য না থাকায় মেইনটেন্যান্স কাজ বাস্তবায়নে আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি এলটিএম (LTM) পদ্ধতিতে লটারি সম্পন্ন হওয়ার পরও অনির্বাচিত ঠিকাদারদের পে-অর্ডার দীর্ঘদিন আটকে থাকায় তাঁদের ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ঠিকাদারদের পক্ষে মেসার্স বাবা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা উন্নয়নকাজের বিরোধী নই। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রেট সিডিউল কার্যকর এবং লটারি শেষে অনির্বাচিত ঠিকাদারদের পে-অর্ডার দ্রুত ফেরত চাই।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, ঠিকাদারদের আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং দাবিগুলো উপস্থাপন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *