জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মির্জাগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ

জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ ও বাড়িভাড়া,চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির দাবি দাওয়া বাস্তবায়নের দাবিতে  মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি সুবিদখালী রোকেয়া খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরের সামনে বাকেরগঞ্জ – বরগুনা সড়কের ওপর প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করেন শিক্ষক ও কর্মচারীরা । এতে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ২৯ টি মাদ্রাসা ও সাতটি কলেজ থেকে প্রায় সহস্রাধীক শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গত রবিবার শিক্ষকও কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেন। পুলিশ সেখানে অতর্কিতভাবে তাদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে এবং শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেন। রাস্তায় ফেলে তাদের টেনে হিঁচড়ে নিয়ে যান। এতে বেশ কয়েকজন শিক্ষক গুরুতর আহত হন। একটি সভ্য দেশে শিক্ষকদের ওপর যে নির্যাতন করা হয়েছে তা মেনে নেওয়ার মতো নয়। বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি সভাপতি ও পশ্চিম কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন,সুবিদখালি আরকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাদল হোসেন,  মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান,পশ্চিম সুবিদখালী সালেহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইত্তেজা হাসান, হাওলাদার ফাউন্ডেশন ওমেন্স কলেজের অধ্যক্ষ মোঃ খবির উদ্দিন, শিক্ষক নেতা মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মোঃ আব্দুল মান্নান লোটাস, ভাজনা কদমতলা নুরিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মো.মাহবুবুর রহমান টুকু, বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, পশ্চিম সুবিদখালী সালেহিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুর রহিম চান ও কলাগাছিয়া আজমতিয়া দাখিল মাদ্রাসার কম্পিউটার অপারেটর মোঃ শাহজাদা রনি প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *