“কলাপাড়ার কাগজ” ও “কেপিছি নিউজ” এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। জনপ্রিয় নিউজ পোর্টাল কলাপাড়ার কাগজ ও কেপিছি নিউজ’র যৌথ আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় আন্ধারমানিক নদীতে ট্রলারে ভাসমান আয়োজনে এ ইফতার ও দোয়া মোনাজাত সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন কলাপাড়ার কাগজের সম্পাদক মো. আরিফ সিকদার এবং কেপিছি নিউজের সম্পাদক মো. ওমর ফারুক।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী মোঃ আবুল হাসনাত রিমন সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব এর সদস্য সুজন মৃধা, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক রাসের মোল্লা, নাহিদুল হক। এছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য মাসুম বিল্লাহ, তুষার হালদার, তাজুল ইসলাম, ইমন আল আহসান, প্রণব নারায়ণ বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম বাবু, জুয়েল শিকদার, টিম সিগমা এর প্রেসিডেন্ট সিয়াম আব্দুল্লাহ, ম্যানেজার আবিদ হাসান সাইমুম, সদস্য জাহিদুল ইসলাম ও রিয়াজ সিকদার।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেপিছি নিউজের সম্পাদক মো. ওমর ফারুক। দোয়া মোনাজাতে দেশ জাতীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *