কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ২৬ জেলেকে অর্থদণ্ড

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানের শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জাল ও ২ মন ইলিশসহ ২৬ জেলে আটক করেছে উপজেলা প্রশাসন।

গতকাল রাত এগারোটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত আন্ধারমানিক ও রাবনাবাদ নদী মোহনায় উপেজলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরে শনিবার সকালে কলাপাড়া লঞ্চঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এর ভ্রাম্যমাণ আদালতে আটককৃত ব্যক্তিদের প্রত্যেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০-এর ৪ ও ৫(১) ধারায় দুই হাজার টাকা করে মোট ৫৬হাজার টাতা অর্থদণ্ড করা হয়।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সিপিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খান ও সমবায় কর্মকর্তা আব্বাস আলী উপস্থিত ছিলেন। এছাড়া জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো বিভিন্ন এতিমখানা বিতরন করা হয়।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, রাত বারোটা পর্যন্ত আমাদের অভিযান চলবে। এই সময়ের মধ্যে কেউ নদী বা সাগরে নামলে তার বিরুদ্ধে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *