রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কলাপাড়া পৌর শহর শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রগামী ফোর লেন সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট দুইটি মামলা রয়েছে এবং মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন কলাপাড়া পৌর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক
রাকিবুল ইসলাম রাকিবের দুইটি মামলা রয়েছে এজন্য গ্রেফতার করেছে পুলিশ। তাকে কোটে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য ছাত্রলীগ নেতা রাকিব কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র বাবু বিপুল চন্দ্র হাওলাদারের বিশ্বস্ত সহযোগী ছিলেন।




