রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মনবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় ট্যাক্স এন্ড কোম্পানী ‘ল’ এ্যাসোসিয়েটস এর আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান( সি আই পি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ট্যাক্স এন্ড কোম্পানী ‘ল’ এ্যাসোসিয়েটস এর আইনজীবী তরুন কুমার বোস, আয়কর আইনজীবি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আয়কর আইনজীবী মোস্তাফিজুর রহমান ও কামাল উদ্দিন।
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন গণমাধ্যমকর্মী মেজবাউদ্দিন মান্নু, মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল খান কাবুল,দেবাশীষ মুখার্জি টিংকু, হিরন, নুরুজ্জামাল খালাসী শফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল হক মুন্সী, আলহাজ্ব আতিকুল্লাহ সিকদার, মোঃ নজরুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, মোঃ আমান মৃধা, আলহাজ্ব জলিল, ফারুক হোসেন, মৎস্য ব্যবসায়ী জাহাঙ্গীর মৃধা, মোঃ আলতাফ হোসেন জহিরুল ইসলাম সোহাগ আকন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শামসুল আলম, মোঃ হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক এস,এম মোশাররফ হোসেন মিন্টু, মহসিন পারভেজ, সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সদস্য এ্যাড. গোফরান বিশ্বাস পলাশ, শরিফুল হক শাহীন, মেজবাউদ্দিন টুকু, মোঃ জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এস কে রঞ্জন, সদস্য সচিব আহমেদ পাশা তানভীর, সাবেক সভাপতি এইচ আর মুক্তা সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল হক, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, সদস্য ফোরকানুল ইসলাম শিকদার প্রমুখ।
সভায় বক্তারা আয়কর প্রদানের ক্ষেত্রে আয়কর দাতাদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের আয়করের আওতায় আসার অনুরোধ জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন সংবাদকর্মী রফিকুল ইসলাম মিরাজ।




