রাসেল মোল্লা,কলাপাড়া প্রতিনিধিঃ ‘আমরা কলাপাড়াবাসী’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫-২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল। নির্বাচনে সভাপতি থেকে সাধারণ সম্পাদক সহ মোট ১২ পদে লড়বেন আগ্রহী প্রার্থীরা।
গত ০৫ এপ্রিল সংগঠনটির এক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ১০ এপ্রিল বৃহস্পতিবার কলাপাড়া প্রেসক্লাব ইন্জিনিয়ারি তৌহিদুর রহমান মিলনায়তনে নির্বাচন কমিশন গঠন করে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বিল্লাল খান কাবুল, নির্বাচন কমিশনার মিলন কর্মকার রাজু ও মোস্তাফিজুর রহমান সুজন।
এছাড়া নির্বাচনে পর্যবেক্ষক থাকবেন কলাপাড়া উপজেলার সংবাদকর্মী এবং আমরা কলাপাড়াবাসী সংগঠনের উপদেষ্টারা।
পদ প্রত্যাশীরা আগামী ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন। এবং ১৪ এপ্রিল রাত ৯ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ১৭ এপ্রিল বিকেল ৫ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আগামী ২৬ এপ্রিল সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বিল্লাল খান কাবুল বলেন, নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে আমরা প্রস্তুতি শুরু করেছি। উৎসবমুখর পরিবেশে সকলের অংশগ্রহণে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।




