রাসেল মোল্লাঃ আজ( ১লা নভেম্বর) শনিবার পটুয়াখালীতে রাজনৈতিক সফরে আসছেন পটুয়াখালী-১ আসনের ধানের শীষ প্রতিকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র)–এর ভাইস-চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনীর প্রধান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
সূত্রে জানা যায় শনিবার সকালে তার ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে ৫টায় রওনা দিবেন সকাল ১০টায় পটুয়াখালীতে পৌঁছে রাজনৈতিক সফরে পটুয়াখালী-১ আসনের বিভিন্ন উপজেলায় জনসভা ও জনসংযোগে অংশগ্রহণ করবেন।
তার সফরসূচি মধ্যে রয়েছে ১লা নভেম্বর: সকালে দুমকি উপজেলার কৃষক দলের সমাবেশ যোগ দিবেন ও বিভিন্ন স্হানে গণসংযোগ ২ নভেম্বর রবিবার আংগারিয়া ইউনিয়ন গণসংযোগ, ৩ নভেম্বর সোমবার মাদারবুনিয়া হাজিখালী স্কুল মাঠে জনসভা, ৪ নভেম্বর মঙ্গলবার কমলাপুর দক্ষিণ ধরান্দী আবাসন মাঠে জনসভা।
এছাড়াও ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিনি মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশ, গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। তার সফর কে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎস আমি বিরাজ করেছে।
শুক্রবার সন্ধ্যায় তার বাসভবন সুরাইয়া ভিলায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভির লক্ষণীয় তাদের প্রিয় নেতা কে বরণ করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে তারা।
তার এই সফর-কর্মসূচির মাধ্যমে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও নতুন গতি সঞ্চায় হবে বলে মনে করেন তৃণমূলের জিয়া প্রেমিরা।




