রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) এক দিনের জন্য স্থগিত থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য পৌরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ‘ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া’ উদ্যোগের উদ্যোক্তা মুশফিকুর রহমান লিটু বিশ্বাস।
শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, শনিবার এক দিনের জন্য বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী রবিবার (২৫ অক্টোবর) থেকে যথাযথভাবে এ কার্যক্রম পুনরায় চালু করা হবে।
বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য সম্মানিত পৌরবাসীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পুনরায় চালু হলে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।




