মির্জাগঞ্জে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন

উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী): মির্জাগঞ্জে বিএনপি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে উপজেলার নিউমার্কেট ও মহিষকাটা বাজারে দুটি অফিসের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো.সাহাবুদ্দিন নান্নু মুন্সী,সাবেক সভাপতি আশ্রাফ আলী হাওলাদার,সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজী,সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোবারক আলী মুন্সী, সাবেক দপ্তর সম্পাদক মোঃ কাইফুর রহমান জাকির, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরীর পাশা ও সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *