কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ

রাসেল মোল্লা,কলাপাড়াঃ  দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকত পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। সৈকতের পশ্চিম দিকে প্রায় তিন কিলোমিটার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানে আয়োজিত এ অভিযানে প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করা হয়। এতে কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌর ও স্থানীয় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

অভিযানে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন হোসেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন, সদস্যসচিব নেছার উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে আমানউল্লাহ আমান বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষা সবার দায়িত্ব। সৈকত পরিচ্ছন্ন রাখতে তিনি প্রতি সপ্তাহে এক দিন পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর জন্য ছাত্রদলের নেতাকর্মীদের আহ্বান জানান। পাশাপাশি পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের যত্রতত্র বর্জ্য না ফেলার অনুরোধ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *