দেশজুড়ে

গাজীপুরে আওয়ামী লীগের হামলায় আহত কাশেম মারা গেছেন

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত আবুল কাশেমের (২০) মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. […]

কাফির পরিবারের পাশে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদস্যরা আশ্বস্ত করেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে কাফির আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন উপজেলার পায়রা আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় তারা কাফি […]

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছে কলাপাড়া থানার রাসেল

রাসেল মোল্লা, কলাপাড়াঃ মাদক উদ্ধারে সফলতার স্বীকৃতি ও ওয়ারেন্ট তামিলকারী স্বরূপ পটুয়াখালী জেলার মাদক উদ্ধার ও ওরেন্ট আসামি ধরায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এএসআই  মো. রাসেল খান। তিনি কলাপাড়া থানায় কর্মরত আছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভাশেষে এ পুরস্কার প্রদান করেন  পটুয়াখালী  জেলার পুলিশ সুপার  মো. আনোয়ার জাহিদ । গত […]

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায়  শ্রমিকলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে  উপজেলার দেউলী সুবিদখালি ইউনিয়নের দেউলী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো.মাসুম খন্দকার (৩৫) উপজেলার দেউলী সুবিদখালি ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি । তিনি দেউলী  গ্রামের মৃত হামিদ খন্দকারের ছেলে। গতকাল বিকালে  মাসুম […]

কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুনের অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কাফির বাড়ি, এ তথ্য নিশ্চিত করেছে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন। স্টেশন অফিসার মো.ইলিয়াস হোসাইন জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে […]

বিজিবির প্রতিবাদের পর কুড়িগ্রাম সীমান্তে বসানো সিসিটিভি ক্যামেরা সরালো বিএসএফ

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) প্রতিবাদের পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাঁশজানী সীমান্তে শূন্য রেখায় বসানো সিসিটিভি ক্যামেরা অপসারণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরা খুলে নেয় বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাসুদুর রহমান। গত রোববার (৯ ফেব্রুয়ারি) এস এর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূন্য […]

মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা; যুবলীগ নেতা গ্রেপ্তার

মো.শামসুল হক,মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো.খলিল গাজী (৪০) উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক । তিনি ভয়াং গ্রামের মো. হানিফ গাজীর  ছেলে। […]

চলমান পরিস্থিতি নিয়ে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

রাসেল মোল্লা কলাপাড়াঃ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরের রহস্যজনক নিখোঁজ নিয়ে চলমান আন্দোলন প্রসংগে পটুয়াখালীর কলাপাড়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের কতৃপক্ষ। মঙ্গলবার বেলা ১২ টায় বিদ্যুৎ কেন্দ্রের সভাকক্ষে এ মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের […]

হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মজিদ খান গ্রেফতার

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় […]

কলাপাড়ায় অনৈতিক কাজে বাঁধা দেয়ায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাসেল মোল্লা কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জে অনৈতিক কাজে বাঁধা দেয়ায় গ্রামবাসীদের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার শতশত নারী পুরুষ। সোমবার সকাল ১১টায় কলাপাড়ার ঘুটাবাছা বাস স্টান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গ্রামবাসীরা বলেন, নীলগঞ্জের গামইরতলা গ্রামের ভূমিদস্যু গফফার মোল্লা, তার পুত্রবধু হাফিজা বেগম ও তাদের সহযোগী জালাল […]