কক্সবাজার বিমানবন্দরের পাশে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় বেশ কয়েকবার গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। নিহত হয়েছেন একজন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ ও উচ্ছেদ দিয়ে আতঙ্কে ছিলেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সোমবার সকালে এ সংক্রান্ত বৈঠক শেষে স্থানীয় কয়েকজন শহর থেকে ফেরার […]
দেশজুড়ে
দেশজুড়ে
দুমকীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
পটুয়াখালীতে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর মামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার দুমকী উপজেলার পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদুল দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি ওই এলাকার ইউসুফ খানের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর পূর্বে বিএনপি […]
চিকিৎসক অপসারণের দাবিতে উত্তাল কলাপাড়া
রাসেল মোল্লা,কলাপাড়াঃ কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. জেএইচ খান লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার বেলা ১১ কলাপাড়া হাসপাতাল গেট সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি, কলাপাড়া উপজেলা […]
দশমিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
পটুয়াখালীর দশমিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নলখোলা-আরজবেগী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোসাম্মদ তানজিলা (৩০) ও ট্রলি চালক মো. রাকিব খান। তানিজলা আরজবেগী গ্রামের মো. জিয়া হাওলাদারের স্ত্রী। দুর্ঘটনায় তানজিলার দুই শিশু সন্তান আবু বকর এবং আব্দুল্লাহ আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল […]
কলাপাড়ায় নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার সকাল সাতটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি ইয়াসীন সাদেক উপজেলার কেন্দ্রীয় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু করেন এ দিবসের আনুষ্ঠানিকতা। পরে উপজেলা বিএনপি,পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারী দপ্তর ও সামাজিক সংগঠন কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টাঁর্স ক্লাবের […]
চাঁদপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে শেয়ালের মাংস
শেয়ালের মাংসে আছে নানান রোগের উপকারিতা অথচ জানতেন না বন্যপ্রাণী নিধন আইনের অপরাধের কথা। তাই স্থানীয়দের সহায়তায় একটি শেয়াল শিকারের পর প্রকাশ্যে খোলা বাজারে বিক্রি করতে মাংসের পসরা সাজিয়ে বসেন মো. খলিল মিয়া। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এমন ঘটনা ঘটে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে। খলিল মিয়া ওই ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের মৃত […]
বিপ্লবী সরকারের ডাক থেকে সরে দাঁড়ালেন কনটেন্ট ক্রিয়েটর কাফি
রাসেল মোল্লা, কলাপাড়াঃ জুলাই বিপ্লবের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলেন৷ তিনি বলেন, আমার দেওয়া ৭ দিনের আল্টিমেটাম শেষ হলেও কোন সূরাহা হয়নি এবং এটা দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্যই সিআইডিতে মামলা ট্রান্সফার করা হয়েছে। ইতিমধ্যে ইনভেস্টিগেশন করা শুরু […]
দুপুরের মধ্যে শিক্ষার্থীদের ৫ দাবি না মানলে কুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার বিচার, ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করাসহ ৫ দফা দাবি মেনে নিতে আজ বেলা ১ টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল (১৮ ফেব্রুয়ারি) দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয় খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক। এজন্য ছাত্রদলকে […]
পিরোজপুরে বাস চাপায় নিহত বাবা-ছেলে
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাস চাপায় পিতা পুত্র নিহত হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় পিতা মাহাবুব মোল্লা (৩৫) ও পুত্র ইয়াত মোল্লা (১৫)। নিহতরা উপজেলার চালিতাবাড়ি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত একজনের পরিচয় […]
মির্জাগঞ্জে দুইদিন ব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন
মোঃ শামসুল হক, মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে দুইদিন ব্যাপী তারণ্য মেলার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ফরাজি, […]










