রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিক্তিক নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে সরকারের সম্মতি জানিয়ে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ৬ ব্যাংকের পরিচালনা পর্ষদকে দেয়া চিঠিতে এমডিদের নাম উল্লেখ করে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সম্মতির কথা জানানো […]
অর্থ-বাণিজ্য
অর্থ-বাণিজ্য
আন্দোলনে নিহতদের পরিবারকে ৫ ও আহতদের সর্বোচ্চ ১ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত
প্রাথমিকভাবে আন্দোলনে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা ও আহতদের সর্বোচ্চ ১ লক্ষ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) যমুনায় ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র প্রথম অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় নেয়া সিদ্ধান্তগুলো হলো, আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ যত তাড়াতাড়ি সম্ভব প্রদান করা হবে। এছাড়া […]
সরকার থেকে ১০০ কোটি টাকা অনুদান নিয়ে জুলাই শহীদ ফাউন্ডেশন’র কার্যক্রম শুরু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণে এবং হতাহতদের পরিবারের সাহায্যার্থে গঠিত ‘জুলাই শহীদ ফাউন্ডেশন’র যাত্রা শুরু হয়েছে। সরকারের কাছ থেকে ১০০ কোটি টাকা অনুদান নিয়ে আজ (১৭ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এ ফাউন্ডেশন। আন্দোলনে আহত-নিহতদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে কাজ করবে সংগঠনটি। এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন […]
কাঠামোগত সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে আগ্রহী এডিবি
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার শুরু করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এডিবি’র দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক তাকো কোনিশির নেতৃত্বে সিনিয়র কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে। বৈঠকে এডিবি’র মহাপরিচালক বলেন, […]
পাচারের অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার লিলি নিকোলসের দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী বিপুল পরিমাণ অর্থ কানাডায় পাচার করে সেখানে আশ্রয় নিয়েছে। এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে কানাডার হাইকমিশনার জানালেন, অর্থ ফেরত আনার বিষয়টি […]
আজ থেকে যেকোনো পরিমাণ নগদ টাকা উত্তোলন করা যাবে
ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (৮ সেপ্টেম্বর) থেকে অ্যাকাউন্ট থেকে যেকোনো পরিমাণ নগদ টাকা উত্তোলন করা যাবে। তাছাড়া, আগের মতো যেকোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেনের করতে পারবেন গ্রাহক। শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সকল সরকারি ও বেসরকারি […]
কার্যকর হলো জ্বালানি তেলের নতুন দাম
কার্যকর হলো জ্বালানি তেলের নতুন দাম। শনিবার (১ সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে এই দাম কর্যকর হয়। এতে প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে […]
পাচার হওয়া অর্থ ফেরাতে সুইস সরকারের সহযোগিতা চাইলেন ড. ইউনূস
বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশটির রাষ্ট্রদূত রেতো রেংগলির সাথে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা চান তিনি। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, পাচারের অর্থ ফেরত আনা খুবই জরুরি। এ সময় সুইস রাষ্ট্রদূতের এর উপায় […]
সিলেট বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ১৬ কেজি স্বর্ণ জব্দ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বার ও ৪টি স্বর্ণের চাকতি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৫২ ফ্লাইটের এক যাত্রীকে তল্লাশি চালিয়ে এই বারগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৬ কেজি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটিদের […]
এস আলম ৬ ব্যাংক থেকে ঋণ নিয়েছে ৯৫ হাজার কোটি টাকা
প্রথমে শেয়ার কিনে পরিচালনা পর্ষদ দখল। তারপর নতুন-পুরাতন কোম্পানি দেখিয়ে ঋণের পর ঋণ। এভাবেই হাজার হাজার কোটি টাকা নামে-বেনামে নিয়েছে এস আলম গ্রুপ। বলা হচ্ছে, ঋণের নামে ব্যাংক লুটের নতুন কৌশল আবিষ্কার করেছিল তারা। নিয়ম-নীতি ভেঙে ছয়টি ব্যাংক থেকে এস আলম সংশ্লিষ্টরা বের করে নিয়েছেন ৯৫ হাজার কোটি টাকা। এসব অপকর্মে গ্রুপটির সহযাত্রী ছিল কেন্দ্রীয় […]










