গণহত্যার প্রতিবাদসহ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পটুয়াখালী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টায় পটুয়াখালী পৌর শহরের বড় চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় লাঠিসোটা দিয়ে পিটিয়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে চৌরাস্তায় পুলিশ বক্স ভাঙচুর করে বিক্ষোভকারীরা এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়। এ সময় বক্সের ভিতরে থাকা […]
দেশজুড়ে
দেশজুড়ে
থানায় থানায় আক্রমণ : নিহত ১৪ পুলিশ সদস্য, আহত তিন শতাধিক
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে তেরো জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় পাওয়া যায়নি। রোববার (৪ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয়। এদিকে, কুমিল্লার ইলিয়টগঞ্জে এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ফাঁড়িতে আগুন […]
কুমিল্লায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হামলায় ১০ শিক্ষার্থী আহত
শিক্ষার্থী হত্যার বিচার ও গণগ্রেফতারের প্রতিবাদে কুমিল্লা জিলা স্কুলের সামনে সকাল ১০টায় গণমিছিলে অংশ নেয় শিক্ষার্থীরা। স্থানীয় সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী জানান, প্রায় হাজার খানেক শিক্ষার্থী কর্মসূচিতে যোগ দিতে জিলা স্কুলের সামনে জড়ো হয়। ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ফৌজদারি হয়ে পুলিশ লাইনসের দিকে এগোতে থাকে। এসময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান […]
ভোলায় মেঘনা নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ৮ জেলে
ভোলায় মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৫ জেলে জীবিত উদ্ধার হলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৮ জেলে। শুক্রবার (২ আগস্ট) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের শিবচর নামক এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন, নুর আলম (৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল (৫০), ছাদেক […]
পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম সুমন ঘরামী। তিনি পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক পুলিশ কনস্টেবল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় সংঘর্ষ চলাকালে সুমন ঘরামীকে বেধড়ক মারধর করে আন্দোলনকারীরা। পরে আহত অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে […]
ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান এমপি আজিজুলের
সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যশোর-৬ আসনের এমপি আজিজুল ইসলাম। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। বৃহস্পতিবার (১ আগস্ট) নিজের ফেসবুক ‘কেএম আজিজ’ নামক আইডি থেকে ‘সাধারণ শিক্ষার্থীদের মনের কষ্ট দূর করতে এই মুহুর্তে করণীয় কী?’ নামের […]
কোটা বিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় কলেজছাত্র কারাগারে
পুলিশের কাজে বাধা দেয়া ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রংপুর জেলা পুলিশ পরিচালিত পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই শিক্ষার্থীর বয়স ১৬ বছর ১০ মাস। পুলিশ জানিয়েছে, গত ১৮ ও ১৯ জুলাই সংঘাত-সংঘর্ষ পরিস্থিতিতে যাছাইবাছাই করার সুযোগ না থাকায় এমন ঘটনা […]
ছারছীনা পীর সাহেবের ইন্তেকাল, জানাজা বৃহস্পতিবার
ছারছীনার পীর সাহেব হুজুর বাংলাদেশ সময় রাত ২:১১ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন। দেশের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার মাননীয় আমির, প্রায় দুই হাজার দ্বিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন এর প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ সাহেব আজ রাত দুইটা ১১ […]
মির্জাগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সাংবাদিক নুরুজ্জামান
আসন্ন উপজেলা নির্বাচনে মির্জাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করলেন দৈনিক লাইট অফ টাইমসের সম্পাদকীয় বোর্ডের চেয়ারম্যান ও পটুয়াখালী টাইমসের সম্পাদক এবং ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আমেরিকা প্রবাসী সাংবাদিক মোঃ নুরুজ্জামান। প্রার্থীতা ঘোষণা দিয়ে উপজেলাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে মোঃ নুরুজ্জামান বলেন, মির্জাগঞ্জ উপজেলাবাসীকে একটি সামাজিক ও সুস্থ ধারার জীবন […]
মির্জাগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান
পটুয়াখালী প্রতিনিধি: মির্জাগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ নুরুজ্জামান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল ফিতর উপলক্ষে আমি মির্জাগঞ্জ উপজেলাবাসীকে সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে যেন সুন্দর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করা ও ঈদুল ফিতরের শিক্ষা বাস্তব […]










