দেশজুড়ে

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের কমিটি গঠন; সভাপতি আমিনুল, সাধারণ সম্পাদক সজীব

মো.শামসুল হক,মির্জাগঞ্জ প্রতিনিধিঃ মির্জাগঞ্জ উপজেলা থেকে  ঢাকায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম’ (এমজেএফ) এর কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার ঢাকার তোপখানা রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা ও একাধিক সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাতা মো: জাকির হোসেনের সভাপতিত্বে সংগঠনের সকল সদস্যের উপস্থিতে দুই সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও নয় […]

বাউফলে আকস্মিক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

মাত্র পনেরো মিনিটের ঝড় সাথে বজ্রসহ বৃষ্টি। এতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলায়। উপরে গেছে বিদ্যুতের খুটি ও গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক টিনের ঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো উপজেলা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই উপজেলায় প্রবল বেগে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আকস্মিক এই ঘূর্ণিঝড় […]

রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি সংর্ঘষে তিনজন নিহত, ১৪৪ ধারা জারি

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় রাঙ্গামাটি জেলার পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি জেলার পৌরসভা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জানমাল ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে। তাই আজ শুক্রবার দুপুর ১টা হতে […]

মির্জাগঞ্জে বিএনপির তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি’র তিন নেতাকে  দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিএনপির  তিন নেতা হলেন-মজিদ বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির […]

‘৩৫ হাজার টাকা দিয়ে ওরে ছাড়াই নেন, না হলে আরও মারবো’

‘তোফাজ্জলের মা-বাবা, ভাই-বোন কেউ নাই। রাত ১১টার সময় আমার বাবাকে ফোন দেওয়া হইছে। আপনি কি তোফাজ্জলের মামা? আমার আব্বা ফোন ধরছে। তখন বলছে, ওরে (তোফাজ্জল) আমরা আটকাইছি, হলেই আছে, ওরে নিতে হলে টাকা দিতে হবে ৩৫ হাজার। ৩৫ হাজার টাকা দিয়ে ওরে ছাড়াই নেন, না হলে আমরা ওরে ছাড়ব না, আরও মারবো।’ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) […]

‘নাটোরে স্বামীর সহযোগিতায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ’

নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার চৌগ্রাম ও ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল আলী মন্ডল (৩৮), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপাল চন্দ্র সরকার (২২), রাকিব আলী (২২), আব্দুল মমিন (২২), […]

মির্জাগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,ছাত্রবৃন্দ,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের সাথে  এক মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে মির্জাগঞ্জ থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার মো.আনোয়ার জাহিদ। বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত […]

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মহিষতুলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র […]

বাউফলে নিজ ঘর থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফলে নিলয় ব্যাপারী (১০) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ওলিপুরা গ্রামে নিজ ঘরের দোতলার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু উপজেলার সদর ইউনিয়নের ওলিপুরা গ্রামের তাপস ব্যাপারির একমাত্র সন্তান। তাপস ব্যাপারি স্ত্রীকে নিয়ে রাজধানী ঢাকায় থাকেন। নিহত শিশু দাদা-দাদীর সঙ্গে গ্রামে বসবাস […]

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের হাতাহাতি, সভা পণ্ড

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা পণ্ড হয়েছে। ছাত্রদের দুই পক্ষের দ্বন্দ্বে এই সভা করতে পারেননি কেন্দ্রীয় সমন্বয়করা। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার অন্যতম সমম্বয়ক নাজমুল হোসেন রনি জানান, শিল্পকলা একাডেমিতে বিকেলে ওয়াহিদুজ্জামান, আকরাম […]