দেশজুড়ে

ভারতে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় আব্দুর রহমান হারুন (৩২) নামে এক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ তাকে থানায় সোপর্দ করে। গ্রেফতারকৃত আব্দুর রহমান হারুন হবিগঞ্জের চুনারুঘাটের ওলুকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি ওলুকান্দি গ্রামের বাসিন্দা আলফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে […]

আইনজীবী সাইফুলের জানাজা সম্পন্ন, মানুষের ঢল

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে আদালত প্রাঙ্গণে সাইফুলের মরদেহ আনা হয়। পরে আদালত প্রাঙ্গণেই প্রথম জানাজা এবং জমিউত-উল-ফালাহে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১১ টায় জানাজায় অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ ছাত্র আন্দোলনের হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সাইফুল ইসলাম […]

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যা বাংলাদেশের উপকূল থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। সেখানে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ স্বাক্ষরিত আবহাওয়ার ২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করলো ইসকনের সন্ত্রাসীরা

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নজিরবিহীন সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যরা। সাইফুল ইসলাম চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ছিলেন। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে এই হামলা চালায় উগ্র হিন্দুরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন। […]

সালমান এফ রহমানের শাস্তির দাবিতে নবাবগঞ্জে ঝাড়ু মিছিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার নবাবগঞ্জে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। নবাবগঞ্জ থানার একটি বিস্ফোরক মামলায় ৪ দিনের রিমান্ড শেষে সোমবার (২৫ নভেম্বর) তাকে কঠোর গোপনীয়তায় ঢাকার আদালতে নেয় পুলিশ। রিমান্ড ও আদালতে নেয়ার খবর ছড়িয়ে পড়লে বেলা এগারটার দিকে বিক্ষুব্ধ জনতা খণ্ড খণ্ড মিছিল […]

বিএনপির দুপক্ষের সংঘর্ষ বন্ধে এলাকার নারীদের সংবাদ সম্মেলন

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বন্ধে গ্রামের নারীরা এগিয়ে এসেছেন। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের গুহরক্ষিতপাড়া দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা সংঘর্ষ বন্ধে প্রশাসনের সহযোগিতা চান। পুরো এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে পুলিশের প্রতি আহ্বান জানান। তারা বলেন, বর্তমানে নোয়াপাড়ার কয়েকটি গ্রাম পুরুষশূন্য। তারা […]

পটুয়াখালীর মহিপুরে নসিমনের চাপায় গৃহবধূর মৃত্যু

পটুয়াখালীর মহিপুর উপজেলায় নসিমনের নিচে চাপা পড়ে মিনারা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচাপলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিনারা বেগম স্থানীয় ছগির হাওলাদারের স্ত্রী। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে থালা-বাসন ধৌঁত করতে পুকুর ঘাটে যাচ্ছিলেন মিনারা বেগম। এ সময় সড়কে এক‌টি নসিমন উল্টে তার শরীরের ওপর […]

পিরোজপুরে ছাত্রদল নেতাকে পিটিয়ে হাত ভেঙে দিলো স্বেচ্ছাসেবক দলের নেতা

পিরোজপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরানকে (২৮) পিটিয়ে হাত ভেঙে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনির শেখ ও তার লোকজন। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জেলা স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। আল ইমরান জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের ছোটভাই। জানা যায়, শুক্রবার দুপুরে জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। গেট দিয়ে ঢোকা নিয়ে স্বেচ্ছাসেবক দলের […]

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি পটুয়াখালী; ঘুরে আসুন শীতের ছুটিতে

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি পটুয়াখালী। এই জেলা ভ্রমণের কথা বললে সবার মনে কুয়াকাটা সমুদ্র সৈকতের নাম আগে আসে। কিন্তু এটি ছাড়াও পটুয়াখালীতে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। এই শীতে যদি পটুয়াখালী যাওয়ার পরিকল্পনা থাকে তবে এই স্থানগুলো ঘুরে আসতে পারেন। কুয়াকাটা সমুদ্র সৈকত শুভ্র নীল আকাশ, পরিচ্ছন্ন বেলাভূমি, মোহনীয় সৌন্দর্যের এক সমুদ্র সৈকত কুয়াকাটা। […]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হলো। পদাধিকার বলে সংগঠনটির আহ্বায়ক, সদস্য সচিব, মূখ্য সংগঠক ও মুখপাত্র […]