রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাভিশনের সাংবাদিক ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন কে হত্যাচেষ্ঠায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে কলাপাড়ার সাংবাদিক সংগঠণগুলো। কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, […]
দেশজুড়ে
দেশজুড়ে
বরিশালে আমু ও সাদিক আব্দুল্লাহর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা
ফেসবুকে ঘোষণা দিয়ে হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নগরীর কালীবাড়ি রোডের বাসভবন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। অপরদিকে ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমির হোসেন আমুর বাড়ি ঝালকাঠি পৌর শহরে হলেও তিনি বরিশালের ওই ভবনে […]
মির্জাগঞ্জে তারুণ্যের উৎসবে কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত
মো. শামসুল হক, মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কিশোর কিশোরীদের নিয়ে এক সেমিনার ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সুবিদখালী মহিলা কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। সুবিদখালী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা […]
কুয়াকাটায় এবার বাংলাভিশনের সাংবাদিককে উপর্যুপুরি কুপিয়েছে দুর্বৃত্তরা
রাসেল মোল্লা, কলাপাড়া : পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি ও পৌর যুবদল সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিরনকে উপর্যুপুরি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় কুয়াকাটার তুলাতলী ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত […]
কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলামকে কুপিয়ে জখম
পটুয়াখালীর কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মিরণকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার নিজ বাসার সামনে তার ওপর হামলা চালায়। মিরণ বাংলা ভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। মুমূর্ষু অবস্থায় তাকে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে […]
কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত
রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে যুগান্তর কলাপাড়া প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা অমল মুখার্জির সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য […]
সিরাজগঞ্জের সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেফতার
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৩ ফেব্রারুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করা […]
টুঙ্গিপাড়ায় আ’লীগ-পুলিশ সংঘর্ষে আহত ৮
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় এক কর্মীকে আটকের জেরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনের এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা ‘জয় […]
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
কুমিল্লার লাঙ্গলকোটে উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভূইঁয়া নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গড্ডা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সেলিম ভূঁইয়া উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার স্থানীয় বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া ও তার সমর্থকরা […]
পটুয়াখালীতে আ’লীগ নেতা আলাল পেলেন শহীদ জিয়া স্মৃতি সন্মাননা; নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া
রাসেল মোল্লা,কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী পৌর আওয়ামীলীগের ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলালকে জিয়া সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে শহীদ জিয়া স্মৃতি সন্মাননা-২০২৪ প্রদান করা হয়েছে। সম্প্রতি এ সংশ্লিষ্ট একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তা নিয়ে বিএনপি ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে পটুয়াখালী জেলা বিএনপিকে […]










