দেশব্যাপী অপারেশন ‘ডেভিল হান্ট’ শুরু করেছে যৌথবাহিনী

সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে যৌথবাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, রাত ১২টা থেকে শুরু হবে বিশেষ এই আভিযান। গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের হামলায় জড়িতের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করে যৌথবাহিনী। এদের মধ্যের ৩ জনকে গ্রেফতার করা হয় রাতে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। সেসব […]

বেনজীরের বক্তব্যে কর্মরত সকল সদস্য ক্ষুব্ধ: পুলিশ এসোসিয়েশন

সম্প্রতি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ভার্চুয়ালি দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন। তার এ বক্তব্যে কর্মরত সকল পুলিশ সদস্য অত্যন্ত ক্ষুব্ধ বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে, সম্প্রতি সীমাহীন দুর্নীতির দায়ে অভিযুক্ত, বিতর্কিত ও বিদেশে পলাতক সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের একটি […]

কলাপাড়ায় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারী দুপুর ২ টায় কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির আলহাজ্ব হযরত মাও. রেজাউল করিম পীর সাহেব চরমোনাই’র আগমন ও জনসভা উপলক্ষে শনিবার সকালে কলাপাড়া শাখা কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী […]

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট উপদেষ্টা পরিষদের ওয়েবসাইটে প্রকাশ

উপদেষ্টা পরিষদের ওয়েবসাইটে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) এই রিপোর্ট প্রকাশ কড়া হয়। কমিশনের প্রধানরা পরবর্তী আশু করণীয়, মধ্যমেয়াদি পরিকল্পনা বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কী করতে পারে- সেটির সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে, গত বছরের ৮ আগস্ট […]

১১ ফেব্রুয়ারি থেকে ৬৪ জেলায় জনসভা করবে বিএনপি

চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির ১১ তারিখ থেকে দেশব্যাপী জনসভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আওতায় ১০ দিনে দেশের ৬৪ জেলায় এই জনসভা করবে দলটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, গাজীপুরের সাবেক […]

যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান দুর্ঘটনা; সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের আলাস্কার পশ্চিমাঞ্চলে আবারও বিমান দুর্ঘটনা হয়েছে। বিমানটি হারিয়ে যাওয়ার একদিন পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আলাস্কায় একটি ছোট বিমানের ধবংসাবশেষ ও তিন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, বিমানটি শুক্রবার নোম শহরের দক্ষিণ–পূর্বে প্রায় ৩৪ মাইল দূরে পাওয়া গেছে।বিমানটিতে দুর্ঘটনার সময় পাইলটসহ মোট ১০ আরোহী ছিলো। কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার […]

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কৃষি জমিতে সেচ দিতে গেলে বারিকুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশী কৃষককে পিটিয়ে হত্যা করে তার লাশ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০ এর ২ এসএস ও ১০ এর ৪ এসএস-এ ঘটনা ঘটে। যা আন্তর্জাতিক সীমানা থেকে বাংলাদেশের প্রায় […]

তারুণ্যের উৎসব উপলক্ষে কলাপাড়ার আন্ধারমানিক নদীতে নৌকা বাইচ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ বাংলার নৌকাবাইচকে ঘিরে কলাপাড়া পৌরশহর ঘেঁষা আন্ধারমানিক নদী যেন প্রাণের অস্তিত্ব ফিরে পেয়েছিল। এককালের স্রোতস্বিনী এখন যৌবনহারা নদী ‘আন্ধারমানিক’ নৌকাবাইচকে ঘিরে কয়েক ঘণ্টার জন্য উত্তাল ঢেউয়ের মধ্য দিয়ে পুরনো চেহারায় ফিরেছে। ৩৯ কিলোমিটার দীর্ঘ নদীটির হেলিপ্যাড মাঠ থেকে মাঝের খেয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা নৌকাবাইচকে […]

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা; এলাকাবাসীর হামলায় আহত ২০

গাজীপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়দের মারধরের শিকার হয়েছে ছাত্র-জনতা। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ক’সহ ছাত্র-জনতার ২০/৩০ জনের একটি দল আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এসময় মসজিদের […]

মালয়েশিয়ায় ৭৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় সেরেম্বান রাজ্যে অভিযান চালিয়ে ৭৪ জন বাংলাদেশি নাগরিকসহ ১১৬ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে এই তথ্য জানান। বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগ জানায়, গতকাল বৃহস্পতিবার রাজ্যের নেগেরি সেম্বিলানের কুয়ালা পিলাহে একটি ইট কারখানা এবং পোর্ট ডিকসনের একটি নির্মাণাধীন ভবনে অভিযানে চালিয়ে তাদের […]