পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাসান হাওলাদার (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার কালাইয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভুক্তভোগী কিশোরী জন্মের পর থেকেই বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে বাড়ির বাইরে থাকায়, সেই সুযোগে বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে ভুক্তভোগীর উপর নির্যাতন চালায় অভিযুক্ত […]
Author: পটুয়াখালী টাইমস
শেখ হাসিনার বক্তব্যে ভারতের ভূমিকা নেই: নয়াদিল্লি
নয়াদিল্লিতে বসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, ভারত সরকারের অবস্থানের সঙ্গে বিষয়টিকে গুলিয়ে ফেললে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচকতা বাড়বে না। ভারত সরকার পারস্পরিক ইতিবাচক সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে। বাংলাদেশও এ সম্পর্ককে খারাপ না করে একইভাবে প্রতিদান দেবে বলে প্রত্যাশা […]
রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই: গয়েশ্বর চন্দ্র
আইনশৃঙ্খলা বাহিনী বুলডোজার কর্মসূচির খবর কেনো সরকারকে জানানো হয়নি এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের গুরুত্ব নিয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, শেখ হাসিনা উষ্কানীমূলক কথা বললেও তাতে গুরুত্ব দেয়া ঠিক হবে না। রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত […]
আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই আসবে : উপদেষ্টা আসিফ
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বার্তা সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারটি প্রকাশ করে বাসস। আসিফ মাহমুদ বলেছেন, এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একধরনের […]
টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো বরিশাল
বিপিএলের ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতলো ফরচুন বরিশাল। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো তামিম ইকবালের দল। জয়ের জন্য শেষ ৩ ওভারে ২৫ রান দরকার ছিল বরিশালের। হাতে ৬ উইকেট। দুই অভিজ্ঞ ব্যাটার কাইল মায়ার্স এবং মাহমুদউল্লাহ উইকেটে থাকায় জয়টা একরকম হাতের মুঠোয়ই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ১৮তম ওভারে বোলিংয়ে এসে […]
দেশের আইনশৃঙ্খলার অবনতি হলে বিশ্বের কাছে ভুল বার্তা যাবে: প্রধান উপদেষ্টা
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হলে বিশ্বে ভুল পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অবিলম্বে সম্পূর্ণ আইনশৃঙ্খলা পুনপ্রতিষ্ঠায় দেশের নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশ শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের পরিবারের সম্পত্তির ওপর বা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো অজুহাতে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দেয়ার অনুরোধ করেছেন। শুক্রবার (৭ […]
ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল, ব্যাটিংয়ে চিটাগং
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) টস জিতে আরেক ফাইনালিস্ট চিটাগং কিংসকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বরিশাল। ফাইনালের মহারণে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামছে বরিশাল। অর্থাৎ, প্রথম কোয়ালিফায়ারে খেলা একাদশ নিয়েই চিটাগাংয়ের মোকাবিলায় নামছেন তামিম-মুশফিক-হৃদয়রা। অন্যদিকে, চিটাগাংয়ের […]
সৌদিতে খালি জায়গা পড়ে আছে, সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেতে পারে: নেতানিয়াহু
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন তত্ত্ব হাজির করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৌদি আরবের ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো উদ্ভট তত্ত্ব দেন তিনি। ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ফোরটিনকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু নতুন এ তত্ত্ব সামনে আনলেন। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি কৃর্তপক্ষ চাইলে সৌদি আরবের ভূমিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে পারে। সেখানে প্রচুর খালি জমি পড়ে আছে। […]
কলাপাড়ায় অন্তর নামের এক যুবক নিখোঁজ, ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার
রাসেল মোল্লা,কলাপাড়া প্রতিনিধিঃ গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা রবিউল আউয়াল অন্তর (৩০) বৃহস্পতিবার মধ্য রাত থেকে নিখোঁজ রয়েছেন। কলাপাড়া পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল ড্রাইভ করে বাড়িতে যাচ্ছিলেন তিনি। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছেন না স্বজনরা। কলাপাড়া থানা পুলিশ তার ব্যবহৃত মোটর সাইকেলটি […]
উমরাহ যাত্রীদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক নয়; সৌদি সরকারের নতুন ঘোষণা
উমরাহ করতে যাওয়া যাত্রীদের জন্য বাধ্যতামূলক মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণের নিয়ম বাতিল করেছে সৌদি সরকার। আগে উমরাহ ভিসাধারীদের এই ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক ছিল, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন এটি আর প্রয়োজন নেই। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আদ দুয়াইলিজ কর্তৃক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (GACA) জানিয়েছে, আগের নির্দেশনা সাময়িকভাবে স্থগিত […]










