রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। এ কেমন শত্রুতা নিরীহ প্রানীর সাথে।বিষাক্ত গ্যাস প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে দুই শতাধিক দেশি মুরগী। রবিবার ভোর রাতে কলাপাড়া পৌরশহরের সবুজবাগ এলাকায় শিক্ষকের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
এতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। অবলা প্রানী গুলোর সাথে দুস্কৃতকারীদের এমন বর্বরতায় ওই এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
কলাপাড়া মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাকিম মৃধার স্ত্রী বলেন, দুই মাস পূর্বে তাদের বাড়িতে দেশীয় মুরগী পালন করার জন্য দুইটি খামার তৈরি করেন। এসব খামারে ২০০ পিছ দেশী মুরগীর বাচ্চা সংগ্রহ করে পরিচর্যা শুরু করেন। বর্তমানে ওই বাচ্চা গুলোর প্রায় ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজন হয়েছিল।
রবিবার রাত তিনটার সময় ঘুমাতে যাওয়ার আগেও বেচে ছিল মুরগীগুলো। সকাল ৭ টার সময় ঘুম থেকে উঠেই দেখতে পান খামারের ভিতরে সব মুরগীগুলো মরে পড়ে আছে। দুস্কৃতকারীরা ভোর রাতেই মুরগীগুলোকে হত্যা করেছে বলে তিনি জানান।
এ ঘটনায় সুষ্ঠ তদন্তসহ বিচারের দাবি করেন ভুক্তভোগী
পরিবার।
খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে কলাপাড়া প্রানী সম্পদ দপ্তরের উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মো. আলী আহসান জানিয়েছেন তীব্র বিষক্রিয়ার ফলে মুরগীগুলো মারা গেছে।




