ম্যাডাম খালেদা জিয়াকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে – আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ(পটুয়াখালী): পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,

ফ্যাসিস্ট আওয়ামীলীগ ম্যাডাম খালেদা জিয়াকে বিষ প্রয়োগে করে হত্যা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্ম হতো না। বাংলাদেশ না হলে বিএনপির জন্ম হত না। বিএনপির জন্ম না হলে গণতন্ত্র ফিরে আসতো না।

তিনি আরো বলেন, যদি আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকার যদি এখন ক্ষমতায় থাকতো তাহলে আমাদের কাউকে জেলে থাকতে হতো। কারো আয়না ঘরে থাকতে হতো। কেউ আবার গুম হয়ে যেতাম।

বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন-

পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,বরিশাল ব্রজ মোহন কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক মো. জাফর ইমাম সিকদার, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম,জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান ও উপেজলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজি।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম খোকন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল গনি মুনির খন্দকার, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, যুবদলের সাবেক সভাপতি নুর হোসেন মৃধা, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, যুবদলের সভাপতি গাজী রাশেদ শামস,সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান,  স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম

ও সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ফরাজী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *