স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী স্টিল ব্রিজের কাছ থেকে তামিম নামের এক শিশুকে পাওয়া গেছে। বর্তমানে শিশুটি মির্জাগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী, তার বাবার নাম সালাম এবং মায়ের নাম নাছরিন বেগম। তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার মাটিভাঙ্গা গ্রামের হাওলাদার বাড়ি।
শিশুটির পরিবারের সদস্য, আত্মীয়স্বজন কিংবা পরিচিতজনদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। কেউ তাকে চিনে থাকলে অথবা তার পরিবারের সন্ধান জেনে থাকলে দ্রুত মির্জাগঞ্জ থানায় যোগাযোগ করুন।
শিশুটির প্রকৃত অভিভাবককে নিজস্ব পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র) সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হয়ে শিশুটিকে বুঝে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।




