উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির অস্থায়ী কার্যালয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার, আমিনুল ইসলাম খোকন,সাবেক দপ্তর সম্পাদক মোঃ কাইফুর রহমান জাকির, বিএনপি নেতা মোঃ নুরু মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মৃধা,যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামস,সদস্য সচিব গাজী আতাউর রহমান ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি সুন্দর ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার।
তার স্বপ্ন বাস্তবায়নে দেশ নায়ক তারেক রহমান দিন-রাত কাজ করে যাচ্ছেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।




