রাসেল মোল্লা, কলাপাড়া: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৯ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধি, সংগঠনের চলমান কার্যক্রম এবং শিক্ষা ও দেশ গঠনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




