কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে আরিফ সিকদার ও রাসেল মোল্লা

স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে সাত সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের সম্মিলিত সিদ্ধান্তে দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার আরিফ সিকদারকে সভাপতি এবং দৈনিক বরিশালে আজকাল পত্রিকার রাসেল মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ডেইলি ট্রাইবুনাল পত্রিকার মো. নাহিদুল হক, সহ সাধারণ সম্পাদক দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার ইমন আল আহসান, অর্থ সম্পাদক দৈনিক বরিশালের মুখপাত্র পত্রিকার মো. তাজুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক সত্য সংবাদ পত্রিকার মো. মাসুম বিল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য দৈনিক দেশ জনপথ পত্রিকার হাজী মো. নাসির।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, কলাপাড়ার সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *