কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে অবহিতকরণ প্রেস কনফারেন্স

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর দুইটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের জন্য ১১৮ জন তথ্য সংগ্রহকারী এবং ১৪ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

এ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুসহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি সঠিকভাবে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করার বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের অবহিত করা হয়।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *