কলাপাড়ায় প্রতিবেশীর নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি|| পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবেশীর বিভিন্ন ধরনের নির্যাতন এবং হয়রানীমূলক মিথ্যা মামলার প্রতিবাদে পরিবার নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী আবদুল হক ঘরামী|

ভূক্তভোগীর সীমানায় গাছ লাগিয়ে ডালপালা দিয়ে ক্ষতিসাধন ও চলাচলে বাঁধা সৃষ্টি করে মানসিকভাবে নির্যাতন করছেন প্রতিবেশী রুমানা বেগম| প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় হয়রানীর শিকার হচ্ছেন তিনি| প্রতিবেশীর নির্যাতন ও মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করে সোমবার সকাল সাড়ে ১১টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী আবদুল হক ঘরামী|

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানা যায়, ভূক্তভোগী আব্দুল হক ঘরামী পেশায় একজন রাজমিস্ত্রী| তিনি অনেক কষ্ট করে কলাপাড়া উপজেলার নবীপুর মৌজায় গত ০৫ বছর পূর্বে স্থানীয় মো. শাহআলম হাওলাদারের কাছ থেকে (এক) ০.১০ শতাংশ জমি ক্রয় করে বাড়ী-ঘর নির্মান করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন| তার প্রতিবেশী অভিযুক্ত রুমানা বেগম ওই একই মালিকের কাছ থেকে (তেত্রিশ) ০-৩৩ শতাংশ জমি ক্রয় করে বসবাস করছেন| তাদের উভয়ের মধ্যে জমা জমি নিয়া কোন বিরোধ নাই| তবে, ভূক্তভোগী আব্দুল হক ঘরামী অর্থ ˆনতিকভাবে দূর্বল| অপরদিকে প্রতিবেশী রুমানা বেগমের ¯^ামী বিদেশ থাকায় সে অর্থনৈতিক ভাবে সাবলম্ভি| ভূক্তভোগীর জমি কম হওয়ায় রুমানা বেগম তাকে ওই স্থান থেকে উচ্ছেদ করার পায়তারা করছে| সে জোর পূর্বক ভূক্তভোগীর সীমানা প্রাচীরের মধ্যে বিভিন্ন ধরনের গাছ রোপন করেন| পরবর্তীতে ওই গাছগুলো বড় হয়ে ডাল-পালা ও লতা পাতায় ভূক্তভোগী আব্দুল হক ঘরামীর বাড়ী-ঘর ও পুকুরের ক্ষতি হয়| এছাড়া, ওই গাছের কারনে তাদের চলাচলেও সমস্যা হয়| এসকল বিষয়ে প্রতিবেশী রুমানা বেগমকে অবহিত করলে সে ঝগড়া ফ্যাসাদ সৃস্টি করে এবং টাকার প্রভাব দেখিয়ে একে একে তিনটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেন| এতে ভূক্তভোগীর প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন| ওই প্রতিবেশীর অত্যাচারে ভূক্তভোগীর পরিবার এখন আতঙ্কে রয়েছে| ভূক্তভোগী আব্দুল হক ঘরামী এবং তার পরিবার ওই প্রতিবেশীর নির্যাতন ও মিথ্যা মামলার থেকে পরিত্রাণের জন্য প্রশাসনসহ রাজনৈতিক নেতাদের সু-দৃষ্টি কামনা করেন|

সাংবাদিক সম্মেলনে ভূক্তভোগী আব্দুল হক ঘরামীর পরিবার সহ কলাপাড়া উপজেলা প্রেসক্লাব’র সভাপতি মো. কবির তালুকদার, কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারন সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপাস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *