কলাপাড়ায় জাল দলিলে জমি দখলের অভিযোগ, মূল হোতার বিরুদ্ধে মামলা

রাসেল মোল্লাঃ দলিলের নম্বর ও সম্পাদনের তারিখ ঠিক রেখে তফসিল, দাতা গ্রহীতা মৌজা পাল্টে জালিয়াতির ঘটনায় এক ব্যক্তির নামে মামলা করা হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় মোয়াজ্জেমপুর গ্রামের মো: সোবহান কে আসামি করে বৃহস্পতিবার কলাপাড়া থানায় এই মামলা করা হয়। নিজশিববাড়িয়া গ্রামের আব্দুল রাজ্জাক হাওলাদার এই মামলাটি করেছেন।

কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, তার অফিসে মো: সোবহান ২০০৯ সালের ২৩১৯ নম্বর দলিলের মাধ্যমে ইউসুফপুর মৌজার ১৫৩ নম্বর খতিয়ানের ১৩৯৭ দাগের সাড়ে ১৬ শতক জমির নামজারির আবেদন করলে বিষয়টি তার নজরে আসে। তিনি জেলা রেজিস্ট্রারের মাধ্যমে অবগত হন যে ওই দলিলটি মূলত তেগাছিয়া মৌজার জনৈক ব্যক্তির। যেখানে তফসিল, দাতা গ্রহীতা পাল্টে জাল দলিল তৈরি করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করে জেলা রেজিস্টারের হাফেজখানা। জালিয়াতির হোতা সোবাহানকে গ্রেফতারে ইতোমধ্যে এক দফা অভিযান চালানো হয়েছে বলে ইয়াসীন সাদেক নিশ্চিত করেন।

তবে এই চক্রের অন্যান্য হোতাদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করার কাজ চলমান রয়েছে বলে ভূমি প্রশাসন নিশ্চিত করেছে। কে দলিলটি লিখেছেন আর কে কে জড়িত আসামিকে গেস্খফতার করে জিজ্ঞাসাবাদ করলে বের হয়ে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *