রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে মাদক ইয়াবা সেবনের অপরাধে এক ব্যক্তি কে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার সময় শামীম হাওলাদার (৩৭) নামের এক ব্যাক্তিকে উপজেলার মহিপুরের কোঅপারেটিভ স্কুলের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ১৪ দিন বিনাশ্রম দন্ড ও ১০০ শত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে ।
অভিযানে তাকে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর একটি চৌকস টিম আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




