রাজনীতি

সুষ্ঠু নিরপেক্ষ নিবার্চন হলে বিএনপি ক্ষমতায় যাবেঃ ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামী দিনে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমরা এবং দেশের মানুষ বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় যাবে, ইনশাআল্লাহ । আর বিএনপি ক্ষমতায় গেলে আমাদের নেতা জনাব তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। তাই এই এলাকার উন্নয়ন […]

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প; নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পটির উৎপত্তি

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। এই ধরনের ভূমিকম্পকে সাধারণত মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে ধরা হয়, যা ভবন এবং অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি করতে পারে।

পটুয়াখালী-৪ এ তৃণমূল থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ

কলাপাড়া প্রতিনিধিঃ ১১৪পটুয়াখালী – ৪ কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন তৃণমূল পর্যায় থেকে ক্যাম্পেইন শুরু শুরু করেছেন। বুধবার রাত ৮টার পরে কলাপাড়া পৌরশহরের নতুন বাজার এলাকায় ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়ে তিনি ভোটসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ধরনের সমর্থন কামনা করেন। এছাড়া বৃহস্পতিবার দিনজুড়ে তিনি […]

কলাপাড়ায় বিএনপির নির্বাচনী প্রচার অফিসে অগ্নিসংযোগ

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বটতলা এলাকায় বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রম চালানো অফিস ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। রবিবার দিবাগত রাতে অজ্ঞাত দূর্বৃত্তরা অগ্নি সংযোগ করে বলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ দাবি করেছেন। ধূলাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাদা হাওলাদার জানান, বিএনপির এখানকার ঘোষিত সংসদ সদস্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক […]

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের ফাঁসির আদেশ

গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের […]

রবিবার পটুয়াখালী সফরে আসছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী

রাসেল মোল্লাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আজ রবিবার পটুয়াখালী সফরে আসছেন। তার এই সফরে  তিনি পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাইতে এক অসহায় পরিবারের জন্য মানবিক সহায়তা নিয়ে হাজির হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে  এ সহযোগীতা করার কথা রয়েছে। পটুয়াখালী জেলা যুবদলের সাবেক […]

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল গ্রেফতার

রাসেল মোল্লাঃ বাংলাদেশ ছাত্রলীগ কলাপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ কারণে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কলাপাড়া […]

কলাপাড়ার কৃষকদের পাশে থাকার অঙ্গীকার, ধানের শীষে ভোট চাইলেন বিএনপি নেতা মনিরুজ্জামান

রাসেল মোল্লা, কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ ১১৩পটুয়াখালী -৪ কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুরও কুয়াকাটা আসেনর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের পক্ষে সোমবার কাক ডাকা ভোরে কলাপাড়া উপজেলা তথা দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় কৃষক বাজার পাখিমারা কৃষি বাজারে কৃষকদের কাছে ধানের শীষের পক্ষে বিএনপি’র […]

গলাচিপা-দশমিনা আসনে রহস্য: নুর, রনি, মামুন নাকি শিপলু—কার হাতে যাচ্ছে মনোনয়ন?

রাসেল মোল্লাঃ আওয়ামী লীগ শাসন আমলের ষোলো বছরেও এতটা নিস্তব্ধ হয়নি পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ফ্যাসিস্ট সরকারের দাপট আর পুলিশ-প্রশাসনের রক্তচক্ষু কখনো দমাতে পারেনি তাদের। কিন্তু কেন্দ্রের এক সিদ্ধান্তে দমে গেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। হঠাৎ করেই উপকূলীয় এ জনপদের রাজনীতিতে যেন সুনসান নীরবতা। রাগ, ক্ষোভ আর অভিমানে নেতাকর্মীরা মনমরা হয়ে ঘরমুখি হচ্ছেন। […]

বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের ব্যবস্থা করা হবে -এবিএম মোশাররফ

রাসেল মোল্লা, কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামীতে বাংলাদেশে যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যেতে পারে। বিএনপি’র ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে সরকারি শিক্ষকদের জাতীয়করণের ব্যবস্থা করা হবে। রাষ্ট্রীয়ভাবে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদার […]