মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় হাজিরা শেষে আরেক মামলায় ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহিরুল ইসলাম জুয়েল (৩৫) মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে […]
মির্জাগঞ্জ
মির্জাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল উদ্ধার
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধবখালী ইউনিয়নের নিউমার্কেট বাজারের ডিলার মোঃ শফিকুল ইসলামের রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ১০বস্তা (৫০০ কেজি) চাল একটি বাড়ি থেকে জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নিউমার্কেট বাজার সংলগ্ন হাওলাদার বাড়ির একটি ঘর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও থানা পুলিশ এ চাল জব্দ করেন। […]
মির্জাগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, বাস কাউন্টারকে জরিমানা
মো.শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুই কাউন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে কলেজ রোড এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরগুনা থেকে ঢাকার যাত্রীদের […]
সরকার প্রধান কত ভয়ানক অন্যায় করলে দেশ থেকে পালিয়ে যেতে হয় : আলতাফ হোসেন চৌধুরী
শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানের পদত্যাগের ইতিহাস আছে। কিন্তু সরকার প্রধান কত ভয়ানক অন্যায় করলে দেশ থেকে পালিয়ে যেতে হয়। শেখ হাসিনাই তার প্রমান বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকালে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যেগে নিউমার্কেট বাজার এলাকায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান […]
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আরিফুলের খোঁজ নিলেন মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় গুলিতে গুরুতর আহত আরিফুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। আজ সোমবার দুপুর ১ টার দিকে মাধবখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আরিফুলের বাসায় উপস্থিত হন তিনি। এ সময় তিনি আরিফুলের পরিবার ও তার ১০ মাসের ছেলে সন্তান আরাফের খোঁজখবর নেন। আরিফের জন্য কয়েক ধরনের […]
মির্জাগঞ্জ বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নিউমার্কেট বাজারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.পলাশ হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ পিনু। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ মুন্সির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি […]
মির্জাগঞ্জে মুজিববর্ষের ঘর ভেঙ্গে আলিশান ঘর নির্মাণের অভিযোগ স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে
মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃপটুয়াখালীর মির্জাগঞ্জে কাগজপত্রে শাশুড়ি বুলবুল বেগমকে ভূমিহীন সাজিয়ে মুজিববর্ষের ঘর নিজেই ভাগিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে। ৪ বছর যেতে না যেতেই আবার সেই ঘর ভেঙ্গে প্রশস্থ করে আলিশান ভাবে ঘর নির্মাণ করছেন ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে। ওই […]
শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা পালিয়ে যায়নি -আলতাফ হোসেন চৌধুরী
মো.শামসুল হক, মির্জাগঞ্জ প্রতিনিধি: ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে। কিন্তু তার প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়ে গেছে। তারা দেশকে বার বার অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যেগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির […]
মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি চাঁদাবাজি মামলায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক খানকে(৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাত দশটার দিকে উপজেলার পশ্চিম সুবিদখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ। জানা গেছে, গত ১ সেপ্টেম্বর মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. নসা মিয়া মির্জাগঞ্জ সিনিয়র […]
মির্জাগঞ্জে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক ওয়াশ কর্মসূচি ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
মো. শামসুল হক,মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর ইনক্রিজ এক্সেস টু ইমপ্রুভড ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিস ইন স্কুল এক্সেস বাংলাদেশের ওয়াটার স্যানেটেশন এন্ড হাইজিন প্রকল্পের আওতায় ২০২৫ সালে উপজেলায় সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নিরাপদ পানি পয়নিষ্কাশন ও হাইজিন নিয়ে কাজ করার লক্ষ্যে প্রারম্ভিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার।(২৬ […]










