পৌরসভার গাড়ি চালককে টেনে হেঁচড়ে মারধর, যুবদল নেতাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভার গাড়ি চালককে টেনে হেঁচড়ে মারধর করার অভিযোগে যুবদল নেতাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবদল নেতা হলেন মো. ফোরকান তালুকদার (৫৩), পিতা-মৃত সাহেব আলী তালুকদার। তিনি পৌর যুবদলের যুগ্ম […]

কলাপাড়ায় কৃষি জমি কাটার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খাপড়া ভাঙ্গায় শাপলা নামের এক ইট বাটায় বিনা অনুমতিতে কৃষি জমিতে এক্সেভেটার দিয়ে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। শুক্রবার (২১ মার্চ) কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এই দণ্ড প্রদান করেন। অভিযুক্ত ব্যক্তি কৃষিজমির শ্রেণি […]

কলাপাড়ায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া উপজেলা, কলাপাড়া পৌর, মহিপুর থানা ও কুয়াকাটা পৌর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ মার্চ বেলা সাড়ে ১১টায় স্থানীয় কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির […]

কলাপাড়ায় ধারের টাকা শোধ করতে ফুফুর যোগসাজশে পঞ্চম শ্রেণির ছাত্রীর বিয়ে!

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় ধারের ৫০ হাজার টাকা পরিশোধ না করায় বাবা-মায়ের অজান্তে চল্লিশোর্ধ্ব শিপন হাওলাদারের সঙ্গে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর (১৩) বিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীর আপন ফুপু জাহানারা বেগমের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে । ওই শিশু শিক্ষার্থীর বাড়ি উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে। পাওনাদার শিপন হাওলাদারের বাড়ি বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া […]

কুয়াকাটায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কুয়াকাটায় স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে তার স্ত্রী মাফিয়া বেগমকে (১৬) হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাঞ্জুপাড়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। স্বজন সূত্রে জানা গেছে, প্রায় ৩ মাস আগে পারিবারিকভাবে একই গ্রামের মেহেদী হাসানের (২২) সঙ্গে মাফিয়ার (১৬) বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেহেদী মাফিয়াকে নির্যাতন […]

বাংলাদেশ প্রতিদিন আমার একটি পছন্দের পত্রিকা; প্রতিষ্ঠাবার্ষীকির অনুষ্ঠানে ইয়াসীন সাদেক

রাসেল মোল্লা কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় দেশের সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিলের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের কলাপাড়া প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি […]

কলাপাড়া ট্রাভেলার্স ক্লাবের কমিটি গঠন; মাইনুল সভাপতি /সুজন সাধারণ সম্পাদক

রাসেল মোল্লা কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় আগামী দু বছরের জন্য কলাপাড়া ট্রাভেলার্স ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) ইফতারের পরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে বসে এ কমিটি গঠন করা হয়। কলাপাড়া ট্রাভেলার্স ক্লাবের সকল সদস্যদের মতামতক্রমে সাত সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। মো. মাইনুল ইসলামকে কলাপাড়া ট্রাভেলার্স ক্লাবের সভাপতি ও মোস্তফা জামান সুজনকে […]

কলাপাড়ায় অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রি; ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

  রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হাসপাতাল সড়কে অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান-আদালত ওষুধ বিক্রেতা কাওসারকে গ্রেফতার করে। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। রবিবার দুপুর একটার দিকে ব্যাটারি চালিত অটো রিক্সায় করে সাধারণ পথচারী ও বিভিন্ন ফার্মেসি’তে অন্তত শতাধিক কোম্পানির অনুমোদিত ও অনুমোদন ছাড়া ঔষধ বিক্রির চেষ্টা করে সে। এ ঔষধের অনেকগুলো […]

“কুয়াকাটার পথে প্রান্তরে” বইয়ের মোড়ক উন্মোচন

রাসেল মোল্লা, কলাপাড়াঃ কুয়াকাটার ঐতিহ্য, পর্যটন ও তথ্যভিত্তিক গ্রন্থ “কুয়াকাটার পথে প্রান্তরে” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১ মার্চ সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির সম্পাদক মোঃ সাইদুর রহমান সাইদ এবং সহ-সম্পাদক জহিরুল ইসলাম মিরন। এতে কুয়াকাটার পর্যটন শিল্প, আবাসন ব্যবস্থা, রেস্টুরেন্ট, ট্যুর গাইড, […]

মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদ, রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামী। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার আসরের নামাজ শেষে খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত পথসভা করা হয়। পথসভায় […]