কলাপাড়া- কুয়াকাটা সড়কের কাজ শুরু, সাধারণ মানুষের মনে স্বস্তি

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধি: দীর্ঘ প্রায় দশ বছর পরে পটুয়াখালীর কলাপাড়া- কুয়াকাটা মহাসড়কের খানাখন্দে একাকার হওয়া ১১ কিলোমিটার অংশের সংস্কার কাজ শুরু হয়েছে। শনিবার বিকেলে হাজিপুর থেকে পাখিমারার দিকের অংশের সংস্কার কাজ শুরু হয়। ফলে কুয়াকাটাগামী পর্যটকসহ সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। একটি মামলার কারণে এই সড়কের পাখিমারা থেকে আলীপুর থ্রিপয়েন্ট পর্যন্ত ১১ কিলোমিটার […]

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের ইন্তেকাল

পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান তালুকদার (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুর ২ টার দিকে তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়বেটিস […]

কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৩

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পালা‌নোর সময় ওই নারীর সাথে থাকা ৩ যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হোটেলের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে ম‌হিপুর থানা পুলিশ। নিহত আফরোজা আক্তার রিতু যশোর […]

কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র কমিটি গঠন: সভাপতি মুক্তা,সম্পাদক রাসেল মোল্লা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত এ কমিটিতে হারুন অর রশিদ মুক্তাকে সভাপতি ও রাসেল মোল্লাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। নয় সদস্য বিশিষ্ট এ কমিটি’র অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. ওমর ফারুক ও মো. নাহিদুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ পাশা তানভীর, অর্থ সম্পাদক […]

কলাপাড়া -রাঙ্গাবালীবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী মহিববুর রহমান

রাসেল মোল্লা কলাপাড়া প্রতিনিধি: ১১৪পটুয়াখালী -৪কলাপাড়া রাঙ্গাবালী মহিপুর বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রার প্রতিমন্ত্রী মানবতার ফেরিওয়ালা জননন্দিত নেতা অধ্যাক্ষ মোঃ মহিববুর রহমান এম,পি । তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর “প্রতি:বছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর […]

পায়রা বন্দরের ১৪ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, অনিয়মের তদন্ত শুরু

রাসেল মোল্লা, কলাপাড়া: পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের অধীন অস্থায়ী ভিত্তিতে রাজস্বখাতে সৃজনকৃত ১৪ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ায় সীমাহীন দুর্নীতি, অনিয়মের তদন্ত শুরু করেছে নৌপরিবহন মন্ত্রনালয়। নৌপরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-২) শেখ মো: শরীফ উদ্দিন, এনডিসি স্বাক্ষরিত বন্দর চেয়ারম্যানকে দেয়া এক নোটিশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, বন্দর কর্তৃপক্ষের অস্থায়ী ভিত্তিতে রাজস্বখাতে সৃজনকৃত ১৪ শূন্যপদে […]

কলাপাড়া পৌর এলাকায় গরু-ছাগলের উপদ্রব আর ময়লা আবর্জনায় অতিষ্ঠ নাগরিক

রাসেল মোল্লা,কলাপাড়া: প্লাষ্টিকের ময়লা ডাষ্টবিনের পাশে বাঁশ পুঁতে রশি দিয়ে বেঁধে রেখেও সড়কে যত্র তত্র ময়লা, আবর্জনা ছিটানো ঠেকানো যাচ্ছে না। প্রতিনিয়ত গরু, ছাগল, ভেড়া এসে ডাষ্টবিনে মুখ দিয়ে সড়কের উপর উল্টে ফেলছে ডাষ্টবিন। অত:পর ডাষ্টবিনে ফেলা গেরস্থালি ময়লা আবর্জনা খাচ্ছে গৃহপালিত পশুর দল। এভাবে সড়কের উপর ছিটিয়ে ফেলা ময়লা আবর্জনা গোটা শহরকে অপরিচ্ছন্ন করে […]

কলাপাড়া ইউএনও’র বদলীতে কান্নার রোল

রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের বদলী জনিত বিদায়ে বিষন্নতা ছড়িয়ে পড়েছে উপকূলের সকল শ্রেনী পেশার মানুষের মধ্যে। ইউএনও’র বদলীর তথ্য জানাজানির পর নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ সহ সকল শ্রেনী পেশার মানুষ মাত্র ১ বছরে তার আকস্মিক এ বদলী স্থগিত করার দাবী জানান। আকস্মিক এ বদলী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে […]

শালির মেয়েকে নিয়ে পালিয়েছে কলাপাড়ার ইউনুস সরদার

রাসেল মোল্লাঃ বিশেষ চাহিদা সম্পন্ন ৯ বছর বয়সের মেয়ে সাদিয়া, ৩ মাস বয়সের কন্যা শিশু সন্তান ও স্ত্রীকে রেখে ভায়রা ঝিকে নিয়ে পালিয়েছে পটুয়াখালীর কলাপাড়ার ইউনুস সরদার (৩১)। উপজেলার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের বাসিন্দা ইউনুস সরদার। চর-চাপলী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম সরদারের ছেলে। বর্তমানে দুই অবুঝ শিশু সন্তানদের নিয়ে অনাহারে রয়েছেন স্ত্রী রাবেয়া বেগম। জানা যায়, […]

কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার সাড়ে নয়টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল […]