কলাপাড়া পৌর নির্বাচন; মেয়র পদে এ্যাড. খন্দকার নাসির মাঠে রয়েছে

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচন কবে হবে এ মুহুর্তে বলা মুসকিল। তবে এর মধ্যে কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি আলহাজ্ব এ্যাড. খন্দকার নাসির উদ্দিন কলাপাড়া পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে মাঠে হয়েছেন। তিনি স্থানীয় রাজনীতিতে ইতিমধ্যে নিজেকে ‘ক্লিন ইমেজের ও গরীবের আইনজীবী হিসেবে সকলের কাছে পরিচিতি পেরেছেন। এ ছাড়া গত কয়েকদিন […]

কুয়াকাটা সৈকত দখল করে নির্মান হচ্ছে ঝুকিপূর্ণ মার্কেট; পাশেই থাকে হাজারো পর্যটকের অবস্হান

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত দখল করে চলছে অবৈধভাবে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের কাজ। শুধু দখল নয় টিন আর কাঠের মাচার উপরে ইট সিমেন্টের ডালাই দিয়ে করা হচ্ছে দ্বিতীয় তলায় আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট যা পর্যটকদের জন্য ঝুকিপূর্ন। একসময়ে টাইলস্ মার্কেট নামে পরিচিত মার্কেটটিতে নিচতলায় প্রায় ৪০-৫০টি দোকান থাকায় সারাবছরে পর্যটকদের অবস্থান […]

আ’লীগ সরকার জমি অধিগ্রহণে বাস্তুভিটা হারানো পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেয়নি- এবিএম মোশাররফ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘পতিত আওয়ামী লীগ সরকার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, শের ই বাংলা নৌঘাঁটি ও পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন কাজে জমি অধিগ্রহণে বাস্তুভিটা হারানো পরিবারের সদস্যদের জন্য কোন কর্মসংস্থানের ব্যবস্থা করেনি। এখানে একটি অর্থনৈতিক জোন হতে পারতো, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি […]

কলাপাড়ায় শ্রমিকদল নেতার বসতবাড়িতে হামলা

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালীর ইটবাড়িয়া গ্রামে প্রতিবেশী কামরুল খান ও রুবেল হাওলাদার এর বিরুদ্ধে  বসতঘর ভাংচুর ও মালামাল লুট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ সোমবার  সকাল ১০টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে কলাপাড়া পৌর শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক মো. লালন খান এর বাড়িতে। অভিযোগে উল্লেখ করেন মসজিদে ঈদের নামাজ […]

কলাপাড়ায় এইচ এসএসসি ২০১৬ ব্যচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এইচ এসসি -২০১৬ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ শনিবার কলাপাড়া চায়না পার্ক চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে এ  ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ব্যাচের প্রায় সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে। সবার অংশগ্রহণ এবং বন্ধুদের নিয়ে পরিচিতি সভা ইতিমধ্যে কারা কোথায় কর্মরত আছে এবং স্মৃতিচারণা […]

প্রিয়জনকে নিয়ে ঈদের আনন্দ কাটাতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা

রাসেল মোল্লা,কলাপাড়াঃ ঈদুল ফিতরে এবার টানা ৯ দিনের ছুটি। লম্বা ছুটিতে প্রতিবছরের মতো এবারও পর্যটকরা ছুটে যাবেন কুয়াকাটায়। মেতে উঠবেন আনন্দ উৎসবে। তাদের বরণে প্রস্তুত কুয়াকাটা। পর্যটকদের সেবা দেওয়া ১৬টি পেশার ব্যবসায়ীরা দিনক্ষণ গুনছে। কুয়াকাটায় ইতোমধ্যে শুরু হয়েছে অগ্রিম হোটেল বুকিং। জানা যায় শুক্রবার পর্যন্ত ইতোমধ্যে প্রথম শ্রেণির হোটেলগুলোর প্রায় ৫০-৬০ শতাংশ এবং দ্বিতীয় শ্রেণির […]

জামায়াতে ইসলামী বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল

রাসেল মোল্লা, কলাপাড়াঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগ বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা, ইমাম ও সাংবাদিকদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হাজী মার্কেটের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল কাইউম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য […]

কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৭ রমজান শুক্রবার কলাপাড়া পৌর শহরের আল মদীনা হোটেলে ইফতারিতে অংশগ্রহণ করেন সাংবাদিক ও রাজনীতিবিদবৃন্দ। এতে কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার। বিশেষ অতিথি […]

কুয়াকাটায় তালা ঝুলিয়ে ১০টি দোকান বন্ধ করে দিয়েছেন যুবদল নেতা, ঈদের আগে বিপাকে দোকানিরা

রাসেল মোল্লা (পটুয়াখালী)প্রতিনিধি : জমির মালিকানা দাবি করে ১০ টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির সভাপতির দুই ছেলে। বৃহস্পতিবার সকালে সৈকত সংলগ্ন শুটকি মার্কেটে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ১০ দোকানী জীবিকা বন্ধ হয়ে গেছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দোকান বুঝে পেতে ঘুরছেন দ্বারে দ্বারে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পৌর বিএনপির […]

কলাপাড়ায় খেয়া পারাপারে টোল আদায়ের নামে নিরব চাঁদাবাজি; অসহায় সাধারণ মানুষ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ সরকার পরিবর্তনের আট মাস পরেও পটুয়াখালীর কলাপাড়ার তেগাছিয়া-সোনাতলা খেয়া পারাপারে যাত্রীদের জিম্মিদশার অবসান হয়নি। জনপ্রতি পাঁচ টাকার পরিবর্তে জোর করে যাত্রীদের কাছ থেকে সর্বনিম্ন ১০ টাকা আদায় করা হচ্ছে। বিগত সরকারের চাঁদা আদায়ের এই সিস্টেমকে নতুন আরেক গ্রুপ যা সচল রেখেছেন। বিষয়টি নিয়ে এখন জনগণের প্রশ্ন এর শেষ কবে? তথ্য সূত্রে জানা […]