কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে মারধরের শিকার হয়েছেন ৬৫ বছর বয়সী মা নূরনেছা বেগম। সোমবার শেষ বিকেলের দিকে মহিপুর থানার ১১ নং ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঐ রাতেই এ ঘটনায় আহত নূরনেছা বাদী হয়ে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গেছে, জমি-জমা সংক্রান্ত জেরে ছেলে […]
কলাপাড়া
৬ লেন সড়ক ও হাসপাতালের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন
রাসেল মোল্লা, কলাপাড়াঃ ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে পর্যটন নগরী কুয়াকাটায় ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভার সামনে পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবি, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর […]
কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহর পদত্যাগ
রাসেল মোল্লাঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে তিনি উল্লেখযোগ্য অবদান রাখলেও সাম্প্রতিক পারিবারিক সমস্যার কারণে সংগঠনের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না বলে জানিয়েছেন। পদত্যাগপত্রে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমি সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে এসেছি, যা আমার জীবনের একটি গর্বিত […]
মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি সিদ্দিক,সাধারণ সম্পাদক মিজান
রাসেল মোল্লাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বিএনপি’কে সুসংগঠিত করার লক্ষ্যে পটুয়াখালীর মহিপুর থানা যুবদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় মহিপুর মুক্তিযোদ্ধার মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন চলে […]
কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব গ্রেফতার
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কলাপাড়া পৌর শহর শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রগামী ফোর লেন সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট দুইটি মামলা রয়েছে এবং মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত […]
কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির, সাধারণ সম্পাদক আবুল হোসেন
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি পদে অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সম্পাদক পদে অ্যভোকেট মো. আবুল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চৌকি আদালত আইনজীবী সমিতি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে তিন জন ও সাধারণ সম্পাদক পদে তিনজন মনোনয়ন […]
গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন ফাতিমা তাসনিম
রাসেল মোল্লাঃ গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ফাতিমা তাসনিম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে এই পদত্যাগপত্র ফাতিমা তাসনিম নিজেই ফেসবুকে পোস্ট করেন। এর আগে ১৩ এপ্রিল তিনি পদত্যাগপত্রটি দপ্তর সম্পাদকের মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি বরাবর প্রেরণ করেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন. ‘আমি ফাতিমা তাসনিম ব্যক্তিগত কারণে গণঅধিকার থেকে পদত্যাগ করছি।’ এবিষয়ে জানতে ফাতিমা তাসনিমের সাথে […]
কুয়াকাটায় জমির মালিকানা দাবিতে পৌর বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় জমির মালিকানা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লী। রোববার সকাল ১০টার দিকে কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, যথাযথ দলিল ও কাগজপত্র থাকা সত্তেও একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপ্র্রচার চালাচ্ছে। লিখিত বক্তব্যে আবদুল আজিজ মুসুল্লী বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী […]
কুয়াকাটায় ধর্ষনে ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্ত:সত্ত্বা নারীকে মারধরের অভিযোগ
রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে ধর্ষনে ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্ত:সত্ত্বা এক নারীকে (৩০) মারধর করেছেন প্রতিবেশি সেলিম খাঁ (৩৫) নামের এক যুবক। এসময় ওই নারীকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান সহ ডান চোখ মারাত্মক জখম করা হয়। বর্তমানে ওই নারী শরীরের যন্ত্রনা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। ওই নারী জানান, বিপিনপুর গ্রামের নারীর […]
পায়রা বন্দরে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কৃষি জমি লিজ পাবার জন্য আলোচনা সভা
কলাপাড়া প্রতিনিধিঃ পায়রা বন্দরে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কৃষি জমি লিজ পাবার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনে রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মিলনায়তনে ক্ষতিগ্রস্ত পরিবারের অংশগ্রহণ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মজিবর প্যাদা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান […]










