পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর থেকেই আলেম-ওলামা ও সাধারণ জনগণ এ সম্মেলনে যোগ দিতে উদ্যানে আসতে শুরু করেন। সম্মেলনটি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে, যেখানে দাওয়াত ও তাবলিগ, কওমি মাদরাসা এবং দীনের হেফাজতের বিষয় নিয়ে আলোচনা হবে। এর আগে কওমি মাদরাসাভিত্তিক আলেমরা একাধিক […]
ধর্ম ও জীবন
ধর্ম ও জীবন
ইসলামী মহা-সম্মেলন আজ
আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শীর্ষস্থানীয় আলেমগণের নেতৃত্বে অনুষ্ঠিত হবে ইসলামী মহা-সম্মেলন। এ সম্মেলনকে সফল করতে দেশের সর্বস্তরের আলেম ওলামা ও আপামর তাওহীদি জনতাকে দলে দলে যোগদান করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনকে কেন্দ্র ঢাকা অভিমুখে রওয়ানা […]
এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা
এবারও দুইভাগে হবে বিশ্ব ইজতেমা। আজ সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে দুপুরে এ সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। তবে মাওলানা সাদ ও যোবায়েরের সমর্থকরা কে কোন পর্বে ইজতেমা সম্পন্ন করবেন, সেটা পরে জানানো […]
মাহমুদুর রহমানকে ক্ষমা চাওয়ার জন্য ৭ দিনের আলটিমেটাম দিল ইসকন
বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’য়ের এজেন্ট, জঙ্গি সংগঠন উল্লেখ করে নিষিদ্ধ করার কথা বলায়, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সাত দিনের মধ্যে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘ইসকন সম্পর্কে প্রচারিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্য […]
বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে ছাদখোলা বাসে সংবর্ধনা
তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে অতরণের পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশের ধর্মপ্রাণ মুসলমান, বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। বিমানবন্দর থেকে বের হওয়ার পর আন্তর্জাতিক হিফজুল […]
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খুলতে দেয়া যাবে না : হেফাজতে ইসলাম
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন (ওএইচসিএইচআর)-এর অফিস খুলতে দেয়ার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যমে এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান। বিবৃতিতে তারা জানান, দশকের পর দশক বিনা বাধায় ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও দখলবাজি চলমান এবং কাশ্মিরে […]
হজ প্যাকেজ ঘোষণা, খরচ কমলো লাখ টাকা
২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম ড. খালিদ হোসেন। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। এক্ষেত্রে সরকারিভাবে এবার প্রথমবারের মতো দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ২০২৫ সালের এ হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এতে সাধারণ হজ প্যাকেজ […]
ফিলিস্তিন আমাদের অন্তর,এই ভূমিকে রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম উপদেষ্টা
ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। কিন্তু সারা বিশ্ব এ বিষয়ে নিরব রয়েছে। দেশটির নারী, শিশু ও বয়োবৃদ্ধ নাগরিকদের আর্তনাদ কাউকে স্পর্শ করছে না। সবাই নির্বিকার হয়ে বসে আছে। তাদের সহায়তায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ‘পয়েট্রি ফর প্যালেস্টাইন’ […]
উপাসনালয়ে হামলাকারীদের কোনও ধর্মীয় পরিচয় নেই: ধর্ম উপদেষ্টা
ধর্মীয় সম্প্রীতি ছাড়া কোনও জাতি উন্নতি করতে পারে না। উপাসনালয়ে হামলাকারীরা ক্রিমিনাল। তাদের কোনও ধর্মীয় পরিচয় নেই— এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘ধর্মীয় সম্প্রীতি : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, দেশে সবার সমান […]
সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার
হজের ব্যয় কমাতে এ বছর সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের এক বৈঠকে আজ এ সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানান। এদিকে ২০২৫ সালে […]









