দেশজুড়ে

মির্জাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা

উপজেলা প্রতিনিধি মির্জাগঞ্জ( পটুয়াখালী): পটুয়াখালীর মির্জাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে  সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী […]

কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে গেজেট জালিয়াতি, রাসেলের ১ বছর কারাদণ্ড

রাসেল মোল্লা, কলাপাড়াঃ নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকান থেকে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএসের গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। পরে দণ্ডবিধি, ১৮৬০-এর […]

নারী-শিশু নির্যাতনের অভিযোগে কলাপাড়ার বিএনপি সম্পাদককে শোকজ, ২৪ ঘণ্টায় জবাবের নির্দেশ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশু ও তার মাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগে শোকজ করেছে পটুয়াখালী জেলা বিএনপি। বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত […]

কলাপাড়ায় দুই নারীকে ঘিরে চাঞ্চল্য, সমকামিতার অভিযোগ

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় দুই নারীকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ তুলে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের হানিফ মৃধার বসতবাড়িতে একই গ্রামের এক নারী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন। ওই নারীর […]

মির্জাগঞ্জে কৃষকের দুই গরু চুরি

মির্জাগঞ্জ প্রতিনিধি।।। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কৃষক সেলিম সিকদারের দুইটি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর দাম প্রায় আড়াই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। সোমবার দিবাগত রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো.খলিলুর রহমান মোল্লা। গরুর মালিক সেলিম সিকদার বলেন, সোমবার সন্ধ্যায় […]

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির রহস্যজনক মৃত্যু, অফিস থেকে মরদেহ উদ্ধার

রাসেল মোল্লাঃ জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর প্যারারা রোডে সমকালের ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি প্রায় দুই বছর আগে দৈনিক সমকাল থেকে চাকরীচ্যুত হন। […]

মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজার বিরুদ্ধে নিয়মিত অফিস না করা, সেবাপ্রার্থীদের হয়রানি ও এক সাংবাদিকের সাথে অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকেন না। তার কর্মস্থল মির্জাগঞ্জ হলেও তিনি […]

শিক্ষার মানোন্নয়নে মির্জাগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের নিয়ে মতবিনিময় সভা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে শিক্ষার মানোন্নয়ন এবং একাদশ শ্রেণিতে ভর্তি সহ নানাবিধ শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে মাধ্যমিক পর্যায়ের (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় আখতার  হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী […]

আখতার হোসেন মেমোরিয়াল কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী )প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক পুরস্কারসহ ১২টি ইভেন্টে শীর্ষ সাফল্য অর্জন করায় পটুয়াখালীর আখতার হোসেন মেমোরিয়াল কলেজে এক বিশেষ মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এরিয়ার […]

মির্জাগঞ্জে জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি মির্জাগঞ্জ(পটুয়াখালী): মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মিয়া,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান,উপজেলা বিএনপির […]