আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার-বিমান সংঘর্ষ: ৪০ জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স হাতে পেয়েছেন তদন্ত কর্মকর্তরা। বৃহস্পতিবার (৩০ জান্যারি) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৩০ দিনের […]

মুহাম্মদ দেইফ সহ শীর্ষ ৭ কমান্ডার শহীদ হয়েছেন : হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড তাদের প্রধান কমান্ডার মুহাম্মদ দেইফসহ শীর্ষ ছয় নেতার শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক ভিডিও বার্তায় এ তথ্য জানান কাসসামের মুখপাত্র কমান্ডার আবু উবায়দা। তিনি বলেন, “ফিলিস্তিনের শ্রেষ্ঠ সন্তানদের আমরা শোকাতুর হৃদয়ে বিদায় জানাচ্ছি। কাসসাম ব্রিগেডের চিফ অব স্টাফ ও মিলিটারি কাউন্সিলের শীর্ষ নেতাদের একটি […]

বিশ্ব ইজতেমাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলো মার্কিন দূতাবাস

দরজায় কড়া নাড়ছে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ ৫৮তম ‘বিশ্ব ইজতেমা- ২০২৫’। আসন্ন ইজতেমাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলো মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ব ইজতেমাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন দূতাবাসের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করে বলা হয়েছে, ইজতেমার প্রধান সমাবেশস্থলটি ঢাকার হযরত […]

বিনিয়োগের লক্ষ্যে ঢাকায় ট্রাম্পের ব্যবসায়িক পার্টনার জেনট্রি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক পার্টনার ও বিলিয়নিয়ার জেনট্রি বিচ বাংলাদেশে এসেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ব্যক্তিগত উড়োজাহাজে তিনি ঢাকায় অবতরণ করেন। বাংলাদেশ সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করবেন। দুপুর ২টায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিদের সাথেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। জানা গেছে, জেনট্রি […]

সেনাবাহিনী থেকে ‘ট্রান্সজেন্ডার মতাদর্শ’ বের করতে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের

আমেরিকায় বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী যোদ্ধা নিশ্চিত করতে দেশটির সামরিক বাহিনী থেকে ‘ট্রান্সজেন্ডার মতাদর্শ’ বের করে দিতে নতুন একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) তিনি এই আদেশে স্বাক্ষর করেন বলে এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সোমবার রাতে ফ্লোরিডা থেকে এয়ারফোর্স ওয়ানে করে […]

শেখ হাসিনা গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন: হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন, এমন অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ার্সনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো […]

প্রথম বৈদেশিক সফর হিসেবে সৌদি আরবকে বেছে নিলেন ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম বৈদেশিক সফর হিসেবে সৌদি আরবকেই বেছে নিয়েছেন। তার উদ্দেশ্য হল কয়েকশ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য বিক্রয়ের চুক্তি সম্পন্ন করা। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, সৌদি আরব যদি এই বিপুল অর্থ মূল্যের চুক্তি থেকে সরে আসে, তাহলে এই সফর বাতিল হতে পারে। রবিবার (২৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা […]

১২০ দিন পানির নিচে থাকার বিশ্ব রেকর্ড গড়েছেন জার্মান নাগরিক

১২০ দিন পানির নিচে থেকে বিশ্ব রেকর্ড গড়লেন এক জার্মান নাগরিক। রুদিগার কোচ নামের ওই ব্যক্তি পেশায় একজন মহাকাশ বিষয়ক প্রকৌশলী। পানামা উপকূলে পানির নিচে ডুবে থাকা এক ক্যাপসুলের মধ্যে কোনো প্রকার চাপ ছাড়াই ১২০ দিন অতিবাহিত করেন এই জার্মান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পানির নিচে ডুবে […]

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ২০০ ফিলিস্তিনি

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি দুই কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন। এর আগে চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় হামাস। শনিবার (২৫ জানুয়ারি) এই ফিলিস্তিনি ও ইসরায়েলিরা মুক্তি পান। খবর এএফপি ও আল জাজিরার। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অফার কারাগার ও নেগেভ মরুভূমির কাজিয়ত কারাগার থেকে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া […]

ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা

ভারতের ব্যাঙ্গালুরুতে নাজমা (২৮) নামে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার শিকার তরুণীর নাম নাজমা। তিনি বিবাহিত ছিলেন এবং তার স্বামীর সঙ্গেই সেখানে থাকতেন। শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকে তার মরদেহ পাওয়া যায়। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে […]