সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে দামেস্কের সামরিক বিমানবন্দরগুলোতে হামলা চালিয়ে গুড়িয়ে দিচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। রোববার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার পতিত সরকারের অস্ত্র ডিপোতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইল জানায়, বিদ্রোহীরা যেন ওই পর্যন্ত পৌঁছাতে না পারে এবং ওসবের নিয়ন্ত্রণ না নিতে পারে, সেজন্য […]
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ
শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে দেশত্যাগ করেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে কোন দেশে আশ্রয় নিয়েছিলেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। শেষ পর্যন্ত তিনি রাশিয়ায় অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। রুশ বার্তাসংস্থার বরাত দিয়ে এমন দাবি করেছে বিবিসি। বিবিসির দাবি, স্বপরিবারে মস্কোতে পৌঁছেছেন বাশার আল আসাদ ও তার পরিবার। তাকে ও তার পরিবারের সদস্যদের […]
রাশিয়ার সমর্থন হারানোর ফলেই সিরিয়া ছেড়ে পালাতে বাধ্য হয়েছে প্রেসিডেন্ট আল আসাদ : ট্রাম্প
বিদ্রোহীদের হাতে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হয়েছে, যা নিয়ে শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সমর্থন হারানোর ফলেই সিরিয়া ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ- এমন মন্তব্য করেছেন আগামী মাসে হোয়াইট হাউসের মসনদে বসতে যাওয়া ট্রাম্প। সিরিয়ান সরকার পতনের পর সামাজিক […]
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা আরএসএসের
বাংলাদেশে হিন্দু নিপীড়নের তথাকথিত অভিযোগ তুলে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে দেশটির হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘসহ (আরএসএস) কয়েকটি সংগঠন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তারা এই কর্মসূচি পালন করবে। জানা গেছে, সিভিল সোসাইটি অব দিল্লি নামের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটা প্রধানত ক্ষমতাসীন দল বিজেপির অঙ্গ সংগঠন আরএসএসের। আরএসএসের দিল্লি […]
রাজধানীতে বিদ্রোহীদের প্রবেশ, দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট
বিমানে করে দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে তিনি দামেস্ক ছেড়ে কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে দেশটির রাজধানীতে প্রবেশ করতে শুরু করেছে বিদ্রোহীরা। রোববার (৮ ডিসেম্বর) সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির সরাসরি সম্প্রচারে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। […]
আজ ঐতিহাসিক বাবরী মসজিদ শাহাদাত দিবস
আজ শহীদ বাবরী মসজিদ দিবস। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ফৈজাবাদে অবস্থিত ঐতিহাসিক বাবরী মসজিদটি ধ্বংস করে দেয়। এতে অংশ নেয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং শিব সেনা। বাবরী মসজিদ ধ্বংসের পর শুরু হওয়া দাঙ্গায় ২ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়। ১৫২৮ সালে মুঘল […]
পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
এবার পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির করাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। সেইসঙ্গে সমর্থকদের আগামী সপ্তাহে একটি সমাবেশ করার আহ্বান জানিয়েছেন। ইসলামাবাদে নিজ দলের প্রাণঘাতী বিক্ষোভ মিছিলের কয়েকদিন পর এমন হুঁশিয়ারি দিলেন ইমরান। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক্স পোস্টে ইমরান খান সমর্থকদের ১৩ ডিসেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে […]
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে শক্তিশালী ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ভূমিকম্পটি ফার্নডেল শহরের কাছে এবং সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল (৪১৮ কিলোমিটার) উত্তরে আঘাত হানে। এই ঘটনায় ক্যালিফোর্নিয়ার উপকূলের কিছু অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, পরে সেটি বাতিল করা হয়। তবে জাতীয় সুনামি […]
ভারতে মহানবী সা.-কে নিয়ে কটুক্তি; প্রতিবাদ করায় মুসলিম সাংবাদিকের বিরুদ্ধে মামলা
গত অক্টোবর মাসে ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী পুরোহিত ইয়াতি নরসিংহানন্দ। তার এই কটুক্তিমূলক বক্তব্য নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে প্রতিবাদ জানিয়েছিলেন দেশটির শীর্ষ ফ্যাক্ট চেকার ও সাংবাদিক মুহাম্মাদ জুবায়ের। তবে আশ্চর্য হলেও সত্য, এমন প্রতিবাদের জন্য নরসিংহানন্দ নয়, বরং মামলা হয়েছে সাংবাদিক জুবায়েরের বিরুদ্ধে। মঙ্গলবার […]
প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করছে আসাম
রাজ্যের সব হোটেল-রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গোমাংস পরিবেশন ও ভক্ষণ নিষিদ্ধ করছে আসাম। বুধবার আসামের রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ২০২১ সালে একটি আইন পাস করেছিল আসামের বিধানসভা। সেই আইন অনুসারে, হিন্দু-জৈন এবং শিখ ধর্মাবলম্বী কমিউনিটি বসবাস করে— এমন এলাকাগুলোতে তো বটেই, উপরন্তু এসব এলাকার ৫ কিলোমিটারের মধ্যে গো হত্যা […]










