রাসেল মোল্লাঃ পবিত্র ঈদুল আজহার ছুটি, সাপ্তাহিক ছুটি ও সরকারি বন্ধ মিলিয়ে ১০ দিনের ছুটি ঘিরে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত রূপ নিয়েছে উৎসবের মিলনমেলায়। ঈদের দিন সকাল থেকেই পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে স্নিগ্ধ ঢেউ ও অপার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সৈকত। শনিবার ঈদের নামাজ শেষে সকাল থেকেই কুয়াকাটার বিস্তৃত উপকূলে ভিড় জমাতে থাকেন হাজারো মানুষ। […]
কলাপাড়া
দলের বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে না, নেতাকর্মীদের উদ্দেশ্যে এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়া প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘দলের সুনাম অক্ষুণ্ণ রেখে সকল কাজ করতে হবে। দলের বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে না। কলাপাড়ার ঐতিহ্যবাহী সমবায় প্রতিষ্ঠান খেপুপাড়া সাপ্লাই অ্যান্ড সেল সোসাইটির উন্নয়নে যথাযথভাবে কাজ করতে হবে। সমবায়ীদের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকতে হবে। বিএনপির ওপর এই মুহূর্তে দেশের […]
আ’লীগ দেশের মানুষকে গুম খুন হত্যা করেছে – এবিএম মোশাররফ হোসেন
রাসেল মোল্লা, কলাপাড়াঃ বাংলাদেশ বিএনপির নীতির উপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বুধবার (৪ জুন) শেষ বিকেলে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস মাঠে কুয়াকাটা পৌর যুবদলের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে গুম, খুন, হত্যা করেছে। অথচ যার কোনো নজির […]
কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
রাসেল মোল্লাঃ “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াকাটায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। আজ বুধবার সকল ১০ টায় কুয়াকাটা পৌরসভা এবং বেসরকারী সংস্থা ব্র্যাকের যৌথ আয়োজনে একটি র্যালী বের করা হয়। র্যালীটি কুয়াকাটা মহসড়ক হয়ে সৈকতে গিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন কুয়াকাটা পৌরসভায় এসে শেষ হয়। […]
বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী উদ্যোগে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। আজ মঙ্গলবার ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির ব্যবস্থাপনায় এবং নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ‘উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়’ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ […]
কুয়াকাটায় স্টুডিও বন্ধের ঘোষণায় প্রশংসায় ভাসছেন কলাপাড়ার ইউএনও রবিউল ইসলাম
রাসেল মোল্লাঃ সাগরকন্যা খ্যাত কুয়াকাটার সমুদ্র সৈকতে দীর্ঘ দিন ধরে ফটোগ্রাফারদের ফাঁদে আটকে ছিলো পর্যটকরা। পর্যটকদের ব্যক্তিগত ছবি থেকে যেতো স্টুডিওতে। প্রায়শই বিভিন্ন ধরনের বিরম্বনায় পরতে হতো তাদের। হঠাৎ সৈকতের স্টুডিও বন্ধের ঘোষণা দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। এধরনের একটি উদ্যোগ নেয়ায় অনেকেই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন […]
কলাপাড়ায় মহাসড়কে অবৈধ পশুর হাট বন্ধ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে বসানো একটি পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ জুন) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে হাটটি বন্ধ করে দেন কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। অভিযানে সহযোগিতা করে থানা পুলিশের একটি দল। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের […]
কলাপাড়ায় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, আধা কেজি মুড়ি, আধা কেজি চিড়া, আড়াই শ’ গ্রাম চিনি, এক প্যাকেট বিস্কুট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়। শনিবার সকাল থেকে এসব জরুরি সহায়তা প্রদান করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম। […]
কুয়াকাটায় জলোচ্ছ্বাসে ৪ কোটি টাকার মেরিনড্রাইভ সড়ক ধ্বসে যাওয়ায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
কলাপাড়া প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে অস্বাভাবিক জলোচ্ছ্বাসে কুয়াকাটায় সদ্যনির্মীত ৪ কোটি টাকার মেরিনড্রাইভ ধ্বসে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে সড়কটি ধ্বসের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। আজ শুক্রবার কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ইয়াসীন সাদেককে আহ্বায়ক করে এই কমিটি গঠণ করা হয়েছে। […]
২ ঘন্টার জলোচ্ছ্বাস তান্ডবে লন্ডভন্ড কুয়াকাটা, ভেসে গেছে চার কোটি টাকার সড়ক
কলাপাড়া প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সৈকতের শূন্য পয়েন্টসহ আশপাশের এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। বিধ্বস্ত হয়ে ভেসে গেছে নির্মাণাধীন ট্যুরিজম পার্ক থেকে পুর্বদিকের ১৩০০ মিটার দীর্ঘ সড়কের এক তৃতীয়াংশ। এটিকে স্থানীয়রা সাবেক মেয়র আনোয়ার হাওলাদারের চার কোটি টাকার বাণিজ্যিক প্রকল্প হিসেবে বলে আসছেন। কোন ধরনের বাস্তবতা ছাড়াই সাগরের […]










