অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদেরও আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা […]
Author: পটুয়াখালী টাইমস
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি। গ্রেফতারের পর গুলশান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে […]
সাবেক এমপি আব্দুর রউফ ও একরামুল করিম চৌধুরী গ্রেফতার
নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রামের খুলশি থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন একরামুল করিম চৌধুরী। এর আগে ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের […]
আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব : ড. ইউনূস
ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সবসময় বাংলাদেশের সমর্থন থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ফিলিস্তিন কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে। আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব। ফিলিস্তিনি জনগণকে বিশেষ করে শিশু ও মহিলাদের বিরুদ্ধে বর্বরতা থেকে রক্ষা করতে বাংলাদেশ অবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। মঙ্গলবার (১ অক্টোবর) ফিলিস্তিনের […]
মোসাদের হেডকোয়ার্টারে হিজবুল্লাহর রকেট হামলা
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার এবং সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ‘ইউনিট ৮২০০’-এর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইউনিট ৮২০০’-এর ঘাঁটি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের গিলিলতে অবস্থিত। সোমবার (১ অক্টোবর) এনডি টিভির এক প্রতিবেদনে এ নিশ্চিত করা হয়। হামলার বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তেল […]
ড. জাকির নায়েককে লাল গালিচা সংবর্ধনা দিলো পাকিস্তান
পাক সরকারের আমন্ত্রণে পাকিস্তান সফরে গিয়েছেন বিশ্ববিখ্যাত দায়ী ড. জাকির নায়েক। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সোমবার (১ অক্টোবর) সকালে জাকির নায়েক পাকিস্তানের নিউ ইসলামাবাদ বিমানবন্দরে নামার পর এই সংবর্ধনা দেওয়া হয় তাকে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রায় এক মাস থাকার পরিকল্পনা নিয়ে পাকিস্তানে এসেছেন জাকির নায়েক। তার ছেলে ফারিক নায়েক, যিনি […]
ডামি নির্বাচনের কারিগর সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম গ্রেফতার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাংগীর আলমকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে যখন আরেক পুলিশ কর্মকর্তা আন্দোলনের ভিডিও ফুটেজ দেখাচ্ছিল, তখন জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই দেখা যায়। আন্দোলনে গুলি […]
নেপালে ভয়াবহ বন্যায় নিহত ১৭০
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে রোববার (২৯ সেপ্টেম্বর) রাত পর্যন্ত ৪২ জন নিখোঁজ হয়েছেন বলেছে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ও নেপাল সরকার। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির রাজধানী কাঠমান্ডুর কাছে বাগমতি নদী এবং তার উপনদীগুলোর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। […]
সিলেট স্ট্রাইকার্সের মালিকানা লিখে নেয়ার অভিযোগে মাশরাফীর বিরুদ্ধে মামলা
জোর করে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা লিখে নেয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে মামলাটি করেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার চৌধুরী। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে মাশরাফীকে। এই মামলায় অন্য আসামিরা হলেন– হেলাল বিন ইউসুফ শুভ্র, ইমাম হাসান, […]
জয়, পুতুল ও ববির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এছাড়া, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং সিআরআই–ইয়াং বাংলা প্রজেক্টের অ্যাকাউন্টও […]










