বাউফলে জামায়াতের সদস্যদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে জামায়াতের ৩ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে ও নারায়ণপাশা গ্রামে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মনিরুজ্জামান অজিবুল্লাহ (৩১) , মোহাম্মদ আল-আমিন (২৭) ও নাঈম […]

রাজধানীর নিজ বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরার একটি বাসা থেকে ৯০ এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে তার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রামপুরার বিটিভি ভবনের পেছনের বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ৪ থেকে ৫ দিন আগে তার […]

গণহত্যায় জড়িত দলগুলোকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখা উচিত: পার্থ

আওয়ামী লীগসহ যে সকল দল গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে রাজনীতির সুযোগ দেয়া উচিত নয়। তবে দলগুলো নিষিদ্ধ হবে কি না এটি বিচারের বিষয়। কিন্তু সে পর্যন্ত এই দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখা উচিত। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালিব রহমান পার্থ। শনিবার (১৯ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে […]

অতিথির স্ট্যাটাসে ভারতে থাকবেন শেখ হাসিনা

ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। দেশটিতে তিনি কী হিসেবে থাকছেন এ নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও এ নিয়ে এতদিন মুখ খুলেনি ভারতের নীতিনির্ধারকরা। ভারতে শেখ হাসিনার থাকার বিষয়ে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অল্প শব্দ খরচ করেছে দেশটি। এদিন আনুষ্ঠানিকভাবে ভারত সরকার জানায়, আমিরাত বা মধ্যপ্রাচ্যের কোনও দেশে শেখ হাসিনার যাওয়ার খবর বা তার পরবর্তী […]

ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ফররুখ আহমদের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁকে ইসলামী রেনেসাঁর কবি বলা হয়। তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। এবং ১৯৭৪ সালের ১৯ অক্টোবর সন্ধাবেলায় ঢাকায় ইন্তেকাল করেন ফররুখ আহমদ। খানসাহেব সৈয়দ হাতেম আলী ও রওশন আখতারের দ্বিতীয় পুত্র তিনি। ফররুখ আহমদ ১৯৩৭ সালে খুলনা জেলা স্কুল […]

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ‘এক্স ফ্যাক্টর’ মুসলিম ও ইহুদি ভোট

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রতিদ্বন্দ্বী দুই শিবিরে সম্ভাব্য প্রতিটি ভোট দখলের তীব্র লড়াই শুরু হয়ে গেছে। সব মাথাব্যথা সাত ‘ব্যাটলগ্রাউন্ড’ অঙ্গরাজ্য নিয়ে। এসব অঙ্গরাজ্যের ভোটারদের অধিকাংশই তাঁদের মন ঠিক করে ফেলেছেন, কাকে ভোট দেবেন। যাঁরা এখনো মন ঠিক করে ওঠেননি, এমন ভোটারের সংখ্যা খুব বেশি নয়, মধ্য-অক্টোবরের হিসাব অনুসারে তা ৩ থেকে […]

মির্জাগঞ্জে চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেক মৃধাকে (৫৭) একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালতাবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত খালেক মৃধাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন […]

শেষমুহূর্তেও শত্রুদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়েছিলেন ইয়াহইয়া সিনওয়ার

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর প্রধান ইয়াহইয়া সিনওয়ার গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় শাহাদতবরণ করেছেন। শুক্রবার (১৮ অক্টোবর) হামাস-এর সিনিয়র নেতা খলীল হাইয়া এ কথা নিশ্চিত করেন। ড্রোনে ধারণ করা হামাসপ্রধানের শাহাদতবরণের পূর্বমুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, ফিলিস্তিনি জাতির মুক্তিদূত ও মহান বীর ইয়াহইয়া সিনওয়ার ইসরাইলী […]

শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’ বাতিল করেছিলেন : বিচারপতি মতিন

বিচারপতি এম এ মতিন বলেছেন, রায়ের তোয়াক্কা না করেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’ বাতিল করে দিয়েছিলেন। শনিবার (১৯ অক্টোবর) সকালে সিআরডিএপি অডিটোরিয়ামে হওয়া এক সেমিনারে তিনি এ কথা বলেন। বিচারপতি মতিন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদ পুর্নবহাল করতে হবে। এছাড়া সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদও সংশোধন করতে […]

আউটসোর্সিং কর্মীদের শাহবাগ মোড় অবরোধ

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। আজ শনিবার (১৯ অক্টোবর) সকালে এ অবরোধ করেন তারা। সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হন। পরে যান চলাচল বন্ধ করে দেন তারা। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেক যাত্রীকে বাস থেকে নেমে […]