যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে শক্তিশালী ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ভূমিকম্পটি ফার্নডেল শহরের কাছে এবং সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল (৪১৮ কিলোমিটার) উত্তরে আঘাত হানে। এই ঘটনায় ক্যালিফোর্নিয়ার উপকূলের কিছু অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, পরে সেটি বাতিল করা হয়। তবে জাতীয় সুনামি […]

ব্রিটিশ ও পাকিস্তানকে ভয় পায়নি, বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাবে?

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, ভারত আসলে আমাদের বন্ধু নয়। মমতা ব্যানার্জি যে বক্তব্য দিয়েছেন তা বন্ধু দেশের বক্তব্য হতে পারে না, এটি শত্রুর বক্তব্য। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশের আয়োজনে গার্মেন্টেস শ্রমিক সম্মেলনে তিনি এ কথা বলেন। ফয়জুল করীম বলেন, ভারত সরকারকে বলব- […]

ত্রিপুরা ও কলকাতা থেকে ২ কূটনীতিককে ফিরিয়ে নিলো ঢাকা

মাত্র ২৪ ঘণ্টার নোটিশে ভারতের কলকাতা ও ত্রিপুরা থেকে দুই বাংলাদেশি কূটনীতিককে ফিরিয়ে নিয়েছে ঢাকা। ভারতের পরিবর্তিত পরিস্থিতি আলোচনার জন্য অনির্দিষ্টকালের জন্য তাদের ফিরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। ফিরিয়ে নেয়া দুই কূটনীতিকরা হলেন ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমান। এতে বাংলাদেশের প্রতিনিধি শূন্য হয়ে পড়েছে কলকাতা […]

ভারতের আগ্রাসনের প্রতিবাদে স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে দিলেন বিএনপি নেতা রিজভী

স্ত্রীর ভারতীয় শাড়ি আগুনে পুড়িয়ে দেশটির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারকে উৎসাহিত করার ডাক দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জেনারেল ডক্টরস সোসাইটি আয়োজিত ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শীর্ষক সভায় এ প্রতিবাদ জানান তিনি। […]

২৮ ছাত্র সংগঠনের সভা; স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

দেশের বর্তমান পরিস্থিতিতে ২৮টি ছাত্র সংগঠনের নেতারা মতবিনিময় সভা করেছেন। সভায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর কাটাবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই সভায় ছিল না ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র […]

ভারতে মহানবী সা.-কে নিয়ে কটুক্তি; প্রতিবাদ করায় মুসলিম সাংবাদিকের বিরুদ্ধে মামলা

গত অক্টোবর মাসে ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী পুরোহিত ইয়াতি নরসিংহানন্দ। তার এই কটুক্তিমূলক বক্তব্য নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে প্রতিবাদ জানিয়েছিলেন দেশটির শীর্ষ ফ্যাক্ট চেকার ও সাংবাদিক মুহাম্মাদ জুবায়ের। তবে আশ্চর্য হলেও সত্য, এমন প্রতিবাদের জন্য নরসিংহানন্দ নয়, বরং মামলা হয়েছে সাংবাদিক জুবায়েরের বিরুদ্ধে। মঙ্গলবার […]

শিল্পায়নের নামে উর্বর কৃষি জমি নষ্ট নয়: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিল্পায়নের নামে উর্বর কৃষি জমি যাতে অকৃষি খাতে চলে না যায় সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটে মৃত্তিকা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কৃষি উপদেষ্টা বলেন, বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। মাটির […]

প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করছে আসাম

রাজ্যের সব হোটেল-রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গোমাংস পরিবেশন ও ভক্ষণ নিষিদ্ধ করছে আসাম। বুধবার আসামের রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ২০২১ সালে একটি আইন পাস করেছিল আসামের বিধানসভা। সেই আইন অনুসারে, হিন্দু-জৈন এবং শিখ ধর্মাবলম্বী কমিউনিটি বসবাস করে— এমন এলাকাগুলোতে তো বটেই, উপরন্তু এসব এলাকার ৫ কিলোমিটারের মধ্যে গো হত্যা […]

খালেদা জিয়ার সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান চীনা রাষ্ট্রদূত। এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। পরে রাত ৮টা ৫০ মিনিটের […]

দেশকে নতুন করে অস্থির করার চেষ্টা চলছে : ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের এই অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি, তারা এটাকে মুছে দিতে চায়, এটাকে নতুন ভঙ্গীতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। আমাদের এখানে নাকি ভয়ঙ্কর কাণ্ড ঘটছে, তা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। রক্ষার জন্য তারা এগিয়ে আসতে চায়। এখন সেগুলোকে মিথ্যা প্রমাণ করা বা বাস্তবতাকে প্রতিষ্ঠিত করার […]