চাটখিল থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট উদ্ধার

নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৬১২টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে চাটখিল পৌরসভার দশানী টগবা ব্রিজ সংলগ্ন খাল থেকে এগুলো উদ্ধার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ    পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশানী টগবা রণখোলা ব্রিজ […]

ড. ইউনূসের সঙ্গে আইএমএফ উপদেষ্টার বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আইএমএফ ও বিশ্বব্যাংকের উপদেষ্টা এবং ইউএনডিপির সাবেক প্রধান লর্ড মার্ক ম্যালোচ-ব্রাউন। রোববার (৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ হয়। বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান আইএমএফ উপদেষ্টা। ঘণ্টাব্যাপী আলোচনায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, উন্নয়ন, […]

দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ

শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে দেশত্যাগ করেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে কোন দেশে আশ্রয় নিয়েছিলেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। শেষ পর্যন্ত তিনি রাশিয়ায় অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। রুশ বার্তাসংস্থার বরাত দিয়ে এমন দাবি করেছে বিবিসি। বিবিসির দাবি, স্বপরিবারে মস্কোতে পৌঁছেছেন বাশার আল আসাদ ও তার পরিবার। তাকে ও তার পরিবারের সদস্যদের […]

সীমান্তে বিএসএফ কিছু করলে প্রতিহত করতে প্রস্তুত বিজিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে বিএসএফ কিছু করলে তা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে পিলখানায় বিজিবির পক্ষ থেকে জুলাই বিপ্লবে আহতদের পূনর্বাসন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন উপদেষ্টা। তিনি বলেন, সীমান্তে বড় কোনো উত্তেজনা নেই। ভারতের দিক থেকে ওদের জনগন যদি উত্তেজনা তৈরি করে তার এদেশের […]

ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘ব্যাক টু ব্যাক’ শিরোপা জিতেছে বাংলাদেশ যুব দল। ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে এই আসরের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় ধরে রাখলো টাইগাররা। এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল। […]

রাশিয়ার সমর্থন হারানোর ফলেই সিরিয়া ছেড়ে পালাতে বাধ্য হয়েছে প্রেসিডেন্ট আল আসাদ : ট্রাম্প

বিদ্রোহীদের হাতে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হয়েছে, যা নিয়ে শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সমর্থন হারানোর ফলেই সিরিয়া ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ- এমন মন্তব্য করেছেন আগামী মাসে হোয়াইট হাউসের মসনদে বসতে যাওয়া ট্রাম্প। সিরিয়ান সরকার পতনের পর সামাজিক […]

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব স্থানীয় সরকার প্রতিনিধিদের: বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় নির্বাচন শেষ করে জাতীয় নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন সাবেক স্থানীয় সরকার প্রতিনিধিরা। জাতীয় নির্বাচনও নির্দলীয় সরকারের অধীনে […]

হিন্দু সম্প্রদায়কে নিয়ে কিছু দেশি মিডিয়াও গুজব ছড়াচ্ছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সম্প্রতি দেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে গুজব ছাড়ানোর হচ্ছে। শুধু ভারতীয় নয় দেশের কিছু মিডিয়াও গুজব ছড়াচ্ছে। রোববার (৮ ডিসেম্বর) রাজধানীতে ‘নতুন বাংলাদেশ: অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা সরজমিনে এসে বাংলাদেশের আসল পরিস্থিতি দেখার আহ্বান জানাচ্ছি। দেশের […]

ভারতীয় হাইকমিশনে দেয়া বিএনপির স্মারকলিপিতে যা আছে

গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এর আগে ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে কথিত সংখ্যালঘু নির্যাতন অপবাদসহ একাধিক অভ্যন্তরীণ ইস্যুতে মন্তব্য করতে দেখা যায় নয়াদিল্লিকে। সার্বিক পরিস্থিতিতে দলের তিন অঙ্গসংগঠন ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি দিয়েছে […]

ধর্ষণ ও হত্যা মামলার গ্রিসে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন

পোল্যান্ডের নাগরিক আনাস্তাসিয়াকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অপরাধে বাংলাদেশি যুবক সালাহউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গ্রিসের একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার (৬ ডিসেম্বর) এই রায় ঘোষনা করা হয়। এক প্রতিবেদনে পোল্যান্ডের সংবাদমাধ্যম টিভিএন-২৪ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এই রায় গ্রিসের গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। গ্রিসের কস দ্বীপে সংঘটিত এ ঘটনার মামলাটি সাম্প্রতিক দশকগুলোর অন্যতম […]