শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। ১৯৭১ সালে এই দিনে তাদের এ দেশীয় দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। মহান মুক্তিযুদ্ধে ৯ মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখন বরেণ্য শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, […]

সাংবাদিককে মারধরের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সাংবাদিক মিনহাজ আমানকে মারধর করার ঘটনায় বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ইকবাল হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইকবাল হোসেন দলবল নিয়ে আন্তর্জাতিক […]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন

আল মাসনূনকে সম্পাদক করে মিডিয়া সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেলের অন্যান্য সদস্যরা হলেন নাবিল মোস্তফা, রিদুয়ান রিফাত, মুহাম্মদ রাইয়্যান ইসলাম, জাবের বিন নূর, আবু বকর সাঈম, রায়হান, আহমেদ তামিম, আরাফাত নূর, মুহম্মদ ইউসুফ হোসাইন, মোস্তাফিজুর […]

নেত্রকোণায় শায়িত হবেন কবি হেলাল হাফিজ

দ্রোহ আর প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন। কবিকে আগামীকাল শনিবার (১৪ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা, এরপর বাংলা একাডেমিতে আরেকটি জানাজার পর দেশের বাড়ি নেত্রকোণায় দাফন করার পরিকল্পনা রয়েছে বলে সূত্র জানিয়েছে। জানা গেছে, শুক্রবার রাজধানীর শাহবাগের সুপার হোস্টেলের ওয়াশরুমের দরজা খুলে তাকে পড়ে থাকতে দেখেন হোস্টেলের অন্যান্যরা। তিনি ওয়াশরুমে পড়ে গিয়ে […]

কলাপাড়ায় অসহায় জেসমিনের পাশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসহায় হত দরিদ্র জেসমিন আক্তার(৩৫)। বরগুনা জেলার খেজুরতলা এলাকার ইদ্রিস খানের স্ত্রী। ভিক্ষাবৃত্তির জন্য কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে কলাপাড়া পৌর শহরে অবস্থান করেন।সন্তান সম্ভাবা জেসমিন অসুস্থ হয়ে পড়লে গত ০৫ ডিসেম্বর ২০২৪ মানবতা কর্মী মিন্টুর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র চিকিৎসক জুনায়েদ খান লেলিন’র অর্থায়নে হাসপাতালে […]

ভারত সুপরিকল্পিতভাবে মুসলিমদের নির্যাতন করছে : সাবেক জার্মান চ্যান্সেলর

ভারতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন। মুসলিম ও খ্রিস্টানদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী দলগুলো। যার ধারাবাহিকতায় প্রণয়ন করা হচ্ছে একের পর এক সংখ্যালঘু বিরোধী আইন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জার্মানির সাবেক চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। সাম্প্রতিক সময় প্রকাশিত নিজের আত্মজীবনীমূলক গ্রন্থে (ফ্রিডম: মেমোরিস ১৯৫৪-২০২১) এসব বিষয়ে অন্তর্ভুক্ত করেছেন তিনি। […]

থার্টি ফার্স্ট নাইটে ফানুস-আতশবাজি-পটকা নিষিদ্ধ

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ফানুস ওড়ানো ও আতশবাজি বা পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডিএমপির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, বড়দিন উদযাপন উপলক্ষে এবছর প্রতিটি চার্চে ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি চার্চে আর্চওয়ে দিয়ে […]

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সরেজমিন ঘুরে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকেই কুয়াশার […]

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই সূচি প্রকাশ করেছে। আগামী বছরের ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি তত্ত্বীয় পরীক্ষা […]

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষ্যে ৪ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্দিজীবী দিবস উপলক্ষ্যে চার দিনের কর্মসূচি দিলো। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরদিন […]