বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসে কলাপাড়ায় সচেতনতামূলক কর্মসূচি

রাসেল মোল্লাঃ ঐক্যবদ্ধভাবে পানিতে ডুবে মৃত্যুর
প্রতিরোধ করি’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর একটায়
কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান।

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ’র উদ্যোগে সোনামনি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা
সিআইপিআরবি’র গবেষণা ব্যবস্থাপক নোটন চন্দ্র দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক
তাসলিমা আক্তার, কলাপাড়া থানার উপপরিদর্শক জাকির হোসেন প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন সিআইপিআরবি এর এইচসিডি বিশেষজ্ঞ মির্জা সিবাত রওশন এবং স্বাস্থ্য অর্থনীতি কর্মকর্তা মো. মাহবুব হাসান।

সভায় পানিতে ডুবে শিশু মৃত্যু হার কমাতে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি শিশুদের সাঁতার শেখাতে আগ্রহী করার উদ্যোগ নিতে হবে। কেননা অভিভাবকরা সচেতন হলেই শিশু মৃত্যুর হার কমানো সম্ভব। কেননা দেশে শিশু মৃত্যু এখন মহামরি আকার ধারণ করেছে। উপকূলবর্তী গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি শিশু মৃত্যু হচ্ছে। এ মৃত্যু হার কমাতে কলাপাড়া কাজ করছে সোনামনি প্রকল্প।

অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তা, অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন পেশার প্রতিনিধিসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *