মির্জাগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শামসুল হক, (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালী মির্জাগঞ্জে পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মির্জাগঞ্জ উপজেলার দেউলী  সুবিদখালী ও কাকড়াবুনিয়া  এবং মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র  উদ্যোগে কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

উপজেলা নির্বাচন কমিটির আহবায়ক ও সুবিদখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক ও বিএম কলেজের সাবেক ভিপি মো.জাফর ইমাম সিকদার,উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু মুন্সি,সাবেক সভাপতি আশ্রাফ আলী হাওলাদার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল  আব্দুল মান্নান,উপজেলা বিএনপির সহসভাপতি আহসান উল্লাহ পিন্টু,দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মাস্টার,মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন টুকু, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন,কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির  সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার,আমিনুল ইসলাম খোকন, আইউব আলী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সি, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, সদস্য মোঃ ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা, সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, বিশিষ্ট সমাজ সেবক সাদিকুল ইসলাম হাসিব তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস,সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম,  ছাত্রদলের সভাপতি আবুল বাসার মোখলেছ ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল মৃধা প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *