মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহসভাপতি মো.জলিলুর রহমান। বক্তব্য রাখেন—বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি […]

