যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে বিএনপি- আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালীঃ

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে বিএনপি। বিএনপি জনগণের দল। জনগণের পাশে থাকাই বিএনপির নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব।  মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি।

শুক্রবার বিকালে উপজেলার মাধবখালি  ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামে আকন বাড়িতে আগুনে পোড়া তিনটি ঘর পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

গত মঙ্গলবার দুপুরে উপজেলার নতুন শ্রীনগর গ্রামে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে গফফার আকন,খলিল আকন ও রুস্তুম আকনের তিনটি ঘর ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সম্পর্কে তারা তিন ভাই।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখে আমরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। তবে আগুনের তীব্রতা খুব বেশি থাকায় ঘরের ভেতরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালপত্র রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা,সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার,বিশিষ্ট সমাজসেবক সাদিকুল ইসলাম হাসিব তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ পলাশ হাওলাদার,মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি গাজী তোফাজ্জল হোসেন, মাধবখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম হাওলাদার, যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জাহাঙ্গীর, যুবদল নেত আবু বকর সিদ্দিক চৌধুরী,ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন তালুকদার প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *